নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে লিখিত আবেদন ও বিক্ষোভ
শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির প্রাথমিক বাছাইয়ে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। গতকাল বুধবার (১৯ নভেম্বর),তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত আবেদন দাখিল করেন। আবেদনপত্রে আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করেন তারা।
আবেদনপত্রে নেতারা দাবি করেন,আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে,চাঁদাবাজি,জমি দখল, নদীপথে জোরপূর্বক টোল আদায় মামলা-মোকদ্দমায় প্রভাব খাটানোসহ বালু মহাল বাণিজ্যে অনিয়ম ও অর্থের বিনিময়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগে হস্তক্ষেপের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে। এসব কর্মকাণ্ডে স্থানীয় বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা অভিযোগে উল্লেখ করেন।
এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী চার দিন মেঘনাঘাট সেতুর টোলপ্লাজা থেকে জোরপূর্বক টোল লুটের অভিযোগও আবেদনপত্রে উল্লেখ করা হয়। অভিযোগকারী নেতারা বলেন,আজহারুল ইসলাম মান্নান দলীয় সিনিয়র নেতাদের উদ্দেশে অশালীন বক্তব্য দিয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তাদের দাবি,এতে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের রাজনৈতিক পরিবেশে নেতিবাচক প্রভাব পড়েছে। নেতারা আরও অভিযোগ করেন, নিজস্ব অনিয়ম আড়াল করতে আজহারুল ইসলাম মান্নান সারাদেশের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন, তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দলের ভাবমূর্তি দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ হয়।
এছাড়া মনোনীত প্রার্থীর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই বলেও অভিযোগ তোলা হয়। স্থানীয়দের অভিমত,এই প্রার্থীকে নিয়ে নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয়। আবেদনপত্রে নেতারা উল্লেখ করেন,আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে কোনো অবস্থাতেই বিএনপির এই আসনে বিজয় অর্জন সম্ভব নয়।
তারা জানান, দলের বৃহত্তর স্বার্থে স্থানীয়ভাবে তাকে ছাড়া যাকে মনোনয়ন দেওয়া হবে, তারা সবাই মিলে সেই প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবেন। অভিযোগপত্রে স্বাক্ষরকারী নেতারা হলেন, অধ্যাপক মোঃ রেজাউল করিম (সাবেক সংসদ সদস্য), মোঃ গিয়াস উদ্দিন (সাবেক সংসদ সদস্য),অধ্যাপক মামুন মাহমুদ (আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি), ওয়ালিউর রহমান আপেল (সাবেক মহাপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর), খন্দকার মোঃ আবু জাফর (সাবেক সভাপতি, সোনারগাঁও উপজেলা বিএনপি), অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল (সাবেক সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক দল), আল মুজাহিদ মল্লিক (সিনিয়র সহ-সভাপতি, সোনারগাঁ উপজেলা বিএনপি)। তারা বিএনপির স্থায়ী কমিটির সকল সদস্য, সিনিয়র যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ বরাবর অনুলিপি পাঠান।
উল্লেখ্য, বিএনপির মনোনয়নের প্রাথমিক বাছাইয়ে আজহারুল ইসলাম মান্নান'র নাম আসার পর থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন।
(এসএএইচবি/ওএস/নভেম্বর ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- ‘বিএনপি করেন বা অন্য দল, সবার জন্য এনসিপির দরজা খোলা’
- গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার
- ‘প্রচন্ড লড়াই শেষে পাকবাহিনী বরিশাল শহর দখল করে নেয়’
- ‘বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব হয়েছে’
- ফরিদপুরে বিলের মধ্যে দ্বীপে মেহগুনি গাছের সঙ্গে ঝুলছিলো রঞ্জিতের মরদেহ
- একটি ক্ষুদ্র পুরাতন গল্প
- ভালুক ও মৌমাছির গল্প
- তেলের কৃত্তিম সংকট সৃষ্টি করা হয়েছে : ফখরুল
- রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল
- টাঙ্গাইলে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
- নলডাঙ্গা এস্টেট নিয়ে নতুন গবেষণায় উন্মোচিত মুঘল বাংলার ভিন্ন বাস্তবতা
- সাতক্ষীরায় বিপুল পরিমান রাসায়নিক মিশ্রিত আম জব্দের পর বিনিষ্ট
- সাতক্ষীরায় ৬৩ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক
- বগুড়ায় মুচলেকা দিয়ে ম্যাডাম ডাকা হতে অব্যাহতি পেলেন পিকআপ চালক
- ফরিদপুরের কানাইপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- কোটালীপাড়ায় ডাকাতি করে পালানোর সময় ৪ ডাকাত আটক
- জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ
- অসাম্প্রদায়িক ও শোষিত মানুষের কণ্ঠস্বর পঙ্কজ ভট্টাচার্য
- ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে খুন, স্বর্ণালংকার লুট
- সমৃদ্ধ আগামী গড়তে মেধার সুরক্ষা নিশ্চিত হোক
- ওমরায় যেতে বাধা দেওয়ার অভিযোগে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন
- ‘আরও ভালো ব্যাটিং করতে পারি’
- বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পীযূষ সিকদার’র কবিতা
- রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
-1.gif)








