যশোরে চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার
যশোর প্রতিনিধি : যশোরের কোতোয়ালি মডেল থানার চাঞ্চল্যকর একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। গ্রেফতারকৃতরা হলেন, শানতলা গ্রামের কৃষ্ণ কুমারের ছেলে মানিক কুমার (৫২) এবং মুক্ত কুমার (৩৫)।
র্যাব ফোর্সেস নিয়মিত বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনার প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে।
বুধবার সকাল ১০টায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। অভিযানে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন পালবাড়ির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দে নিহত চয়ন দাস-এর ছেলে ও তার বন্ধুদের সাথে আসামিপক্ষের তর্কাতর্কি হয় যশোরের কোতোয়ালি মডেল থানাধীন চুড়ামনকাটি এলাকায় একটি নামযজ্ঞ অনুষ্ঠানে খাওয়া-দাওয়া নিয়ে। পরদিন ২৪ ফেব্রুয়ারি আসামিরা পূর্ব শত্রুতার জেরে ঝিকরগাছা থানাধীন মল্লিকপুর এলাকায় চয়ন দাসের বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালালে জীবন দাস, স্বাধীন দাস, ও দীপ্ত দাস আহত হন। ২৫ ফেব্রুয়ারি চয়ন দাস এবং তার অন্য বন্ধুরা আহত বন্ধুদের দেখতে হাসপাতালে যান। হাসপাতাল থেকে ফেরার পথে যশোর কোতোয়ালি মডেল থানাধীন শানতলা গ্রামস্থ পেপসি কোম্পানির প্রথম গেটের সামনে পৌঁছালে গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্য আসামিরা চয়ন দাস ও তার বন্ধুদের ওপর পুনরায় আক্রমণ করে। এই হামলায় চয়ন দাস গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ভিকটিম চয়ন দাসের বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
(এসএমএ/ওএস/নভেম্বর ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








