যশোরে পান চাষিদের রক্ষায় ১০ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
যশোর প্রতিনিধি : পানকে অর্থকরী ফসল হিসেবে চিহ্নিত করে এর উৎপাদনকারী ও এর সাথে যুক্ত লাখো মানুষকে বাঁচাতে এবং পানের বাজারে সৃষ্ট ভয়াবহ পতন রোধে ১০ দফা দাবিতে এক স্মারকলিপি জমা দিয়েছে যশোরের পান চাষি সমিতির নেতাকর্মীরা। বুধবার সকালে যশোরের জেলা প্রশাসকের দপ্তরের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে এই স্মারকলিপি পাঠানো হয়।
স্মারকলিপিতে জানানো হয়, পান দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এবং এটি দেশের অর্থনীতিতে ৩ থেকে ৪শ' কোটি টাকার মতো বৈদেশিক মুদ্রা যোগান দিত। তবে, বর্তমানে পান চাষিদের অবস্থা মহাসংকটে। পান চাষের ব্যয়বৃদ্ধি এবং অন্যদিকে সরকারিভাবে রপ্তানি শুল্ক প্রতি কেজিতে ১ ডলার থেকে ৫ ডলার বৃদ্ধি করায় রপ্তানিকারক দেশগুলো পান নেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে পানের বাজারদরে বড় ধরনের পতন ঘটেছে। এতে অনেক পান চাষি ব্যাংক ও এনজিও ঋণের দায়ে ভিটা ছাড়া হওয়ার উপক্রম হয়েছে।
স্মারকলিপিতে উত্থাপিত মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, পান রপ্তানিতে বৃদ্ধিকৃত শুল্ক অবিলম্বে বাতিল করতে হবে এবং রপ্তানি বৃদ্ধির জন্য সকল বাধা সৃষ্টিকারী আইন-কানুন দূর করতে হবে।আপতকালীন সময়ের জন্য পান চাষিদের এনজিও ঋণের কিস্তি বন্ধ রাখতে হবে।শুধুমাত্র রপ্তানিকারকদের নয়, উৎপাদক পান চাষিদেরও প্রণোদনা দিতে হবে এবং পান চাষের সকল উপকরণের দাম কমাতে হবে। পান গবেষণা কেন্দ্র, আধুনিক পান সংরক্ষণাগার ও পান শিল্প তৈরি করতে হবে।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে পান চাষিদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, পান বরজের জমি থেকে অধিক খাজনা নেওয়া বন্ধ, পান চাষ বীমা চালু এবং জাতীয় পান বোর্ড চালু করার দাবিও জানানো হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পান চাষি সমিতি যশোর জেলার উপদেষ্টা তসলিমুর রহমান, জিল্লুর রহমান ভিটু এবং সদস্য মিজানুর রজমানসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
(এসএমএ/ওএস/নভেম্বর ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- ‘জুলাই সনদের পুরো প্যাকেজ চাই’
- দ্রুতই নিষ্পত্তি হবে ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধনের আবেদন
- রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে সহায়তা জাপানের
- ‘ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি আর বাসে বাড়তি ভাড়া চলবে না’
- নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
- বৃহস্পতিবার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
১১ মার্চ ২০২৬
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
-1.gif)








