কাপাসিয়ায় সংযুক্ত ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ফোরামের সংবাদ সম্মেলন, অবস্থান কর্মসূচী ঘোষণা
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : কাপাসিয়া উপজেলার রায়েদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার অফিস কক্ষে ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরামের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিহীন বেসরকারি জনবল কাঠামো মাদ্রাসা নীতিমালা ২০২৫ দ্রুত প্রণয়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরাম বৈষম্যবিহীন বেসরকারি জনবল কাঠামো ও মাদ্রাসা নীতিমালা ২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ২৬ নভেম্বর ২০২৫ তারিখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন শিকদার সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকদের এ অবস্থান কর্মসূচী ঘোষণা করেন।
সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করে বলে , গত ১২ বছর ধরে ইবতেদায়ি শিক্ষক, মৌলভী ও ক্বারি শিক্ষকগণের প্রতি যে প্রশাসনিক বৈষম্য বজায় রয়েছে, তা শিক্ষাক্ষেত্রে গভীর অসমতা ও বঞ্চনার জন্ম দিয়েছে। দেশের প্রাথমিক শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা এখনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তুলনায় তিন ধাপ নিচের গ্রেডে কর্মরত আছেন যা স্পষ্টতই অবিচার।
ফোরামের নেতৃবৃন্দ বলেন, ইবতেদায়ি শিক্ষকেরা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠদান করে জাতীয় শিক্ষার ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। অথচ তাদের যোগ্যতা, মর্যাদা ও আর্থিক সুবিধা এখনও সঙ্গতিপূর্ণভাবে নির্ধারিত হয়নি। তাই আমরা চাই ইবতেদায়ি শিক্ষকদের নিয়োগযোগ্যতা ফাজিল/স্নাতক/সমমান নির্ধারণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সমান গ্রেড ও মর্যাদা প্রদান এবং মাদ্রাসার সহকারী শিক্ষকদের স্কুল ও কলেজ শিক্ষকদের মতো ৮ম গ্রেডে উন্নীতকরণ করতে হবে। ফোরামের নেতারা জানান, এই প্রস্তাবনাসমূহ ইতোমধ্যেই বৈষম্যবিহীন বেসরকারি জনবল কাঠামো ও মাদ্রাসা নীতিমালা ২০২৫-এ অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু এসব নীতিমালা এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে যা বৈষম্যমূলক।
বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন সিকদার বলেন,“আমরা বিশ্বাস করি-শিক্ষাক্ষেত্রে বৈষম্য নয়, সমতা ও ন্যায্য স্বীকৃতিই একটি শিক্ষাবান্ধব রাষ্ট্রের ভিত্তি। আগামী ২০ নভেম্বর ২০২৫-এর মধ্যে যদি ইবতেদায়ি শিক্ষকদের যোগ্যতা ফাজিল/স্নাতক/সমমান নির্ধারণ ও বৈষম্যবিহীন নীতিমালা প্রকাশ না করা হয়-তবে আমরা ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে মাদ্রাসা অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান-দেশের প্রায় ১ লাখ ৮৬ হাজার শিক্ষকদের এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা,রায়েদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিল মোল্যা,সহ-সুপার মোঃ খোরশেদসহ ইবতেদায়ি মাদরাসা ফোরামের নেতৃবৃন্দ।
(এসকেডি/ওএস/নভেম্বর ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








