ছয় মাসও টিকলো না প্রেমের বিয়ে
স্ত্রীর তালাকনামা পেয়ে স্বামীর দুধ দিয়ে গোসল
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রেমের সম্পর্কে পরিবারের অমতে বিয়ে। অবশেষে মাত্র ছয় মাসের মধ্যেই ভেঙে গেল সেই আবেগী সুখের সংসার। স্ত্রীর কাছ থেকে তালাকনামার কাগজ পেয়ে ২০ লিটার গরুর দুধ দিয়ে গোসল করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন সজীব সরদার (২৩) নামের এক যুবক।
দুধ দিয়ে গোসলের একটি ভিডিও বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামোদারকাঠী গ্রামের মো. এসকেন্দার আলী সরদারের ছেলে সজীব সরদার চলতি বছরের ২৫ মে একই গ্রামের কাজল আক্তার নামের এক মেয়েকে প্রেমের সম্পর্কে পরিবারের অমতে বিয়ে করেন। বিয়ের দুই মাস পর জীবিকার তাগিদে সজীব দুবাইতে পাড়ি জমালেও স্ত্রী কাজলের অনুরোধে মাত্র দেড় মাসের মধ্যে দেশে ফিরে আসেন।
সজীব সরদার বলেন, দেশে ফেরার পর বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে কাজল নগদ টাকা হাতিয়ে নেয়। এরপর তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হলে বিয়ের মাত্র ছয় মাসের মধ্যে স্ত্রী কাজল তাকে তালাক দিয়েছে। তালাকের পর মানসিকভাবে ভেঙে পরেন সজীব। এজন্য আত্মহত্যার উদ্দেশ্যে সে (সজীব) অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করলে আশঙ্কাজনক অবস্থায় তাকে শের-ইবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
পরে স্থানীয়দের উপস্থিতিতে সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করা হলেও কাজল তালাকের সিদ্ধান্তে অনড় থাকে। সবশেষে আনুষ্ঠানিক তালাক কার্যকর হওয়ার পর সজীব গত ১৯ নভেম্বর বাড়ির উঠানে কয়েকজন স্থানীয়কে সাথে নিয়ে ২০ লিটার গাভীর তরল দুধ দিয়ে গোসল করেন। সজীব সরদার বলেন, আমি মানসিকভাবে খুব ভেঙে পরেছিলাম। দুধ দিয়ে গোসল করেছি মন পরিস্কার করার উদ্দেশ্যে। নতুন করে জীবন শুরু করতে চাই।
এ ব্যাপারে কাজল আক্তারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ থাকায় কোনধরনের বক্তব্য পাওয়া যায়নি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্থানীয় আলেমরা ঘটনাটিকে অনাকাঙ্খিত হিসেবে অভিহিত করে বলেন, ইসলামে দুধ দিয়ে গোসলের কোনো নিয়ম নেই। এমন দুঃসময়ে পরিবার ও সমাজের উচিত সজীব সরদারকে মানসিক সহায়তা দেয়া।
(টিবি/এসপি/নভেম্বর ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








