‘রাজনীতিতে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই’
যশোর প্রতিনিধি : ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, বাংলাদেশে যারা রাজনৈতি করে, তারা রাজনৈতি নিয়ে ব্যবসা করে। ক্ষমতায় বসলে আর সাধারণ মানুষের খোঁজ কেউ করে না। এমনকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার দৃষ্টান্তও রয়েছে।
আমরা রাজনীতির নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। যে রাজনীতি হবে গরীবের জন্য, সমতার জন্য, মুক্তির জন্য, ইসলামের জন্য।
চিকিৎসা ব্যবস্থার আমল পরিবর্তন দরকার। হাসপাতালের সিন্ডিকেট মুক্ত করতে হবে।
জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ পেয়েছি। গত ৫৪ বছরেও বাংলাদেশের মানুষের মুক্তি হয়নি। যতদিন ইনসাফ কায়েম না হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। এদেশের তরুণ প্রজন্ম ভোট থেকে বঞ্চিত হয়েছে, এবার সময় এসেছে ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠিত হবে।
একটা রাজনীতিক দল নির্বাচন হওয়ার আগেই ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় চলে এসেছে। কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চান, আবার কেন্দ্র দখল করে ম্যাকানিজম করতে চান, তাহলে তাদের অবস্থাও ভয়াবহ হবে নির্বাচনের দিন কেন্দ্র পাহারা দিতে হবে। এখনো শেখ হাসিনাকে দায়মুক্তি দেয়ার চেষ্টা করা হচ্ছে। খুনি হাসিনার রাজনীতি এই বাংলাদেশে আর হবে না। একই সাথে খুনি হাসিনার দোসরদের বাংলাদেশে রাজনীতি করবে তারাই, যারা বাংলাদেশপন্থী।
জুলাই বিপ্লবের শুরু থেকেই আমরা যুক্ত ছিলাম। আমরা যখন যৌক্তিক আন্দোলন করেছিলাম খুনি হাসিনা আমাদের রাজাকার ট্যাগ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করেছিলো। এমনকি হাসপাতালে নেয়ার পরও আমাদের উপর হামলা চালানো হয়, সেসময়ও সহযোগিতা করেছেন মসলেহ উদ্দিন ফরিদ। তিনি জুলাইয়ে যোদ্ধা। সত্যকে বিজয় করার জন্য, স্বপ্নের চৌগাছা ও ঝিকরগাছা করার জন্য আমাদের মসলেহ উদ্দিন ফরিদ ভাইকে দরকার। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজিত গণ জমায়েতে এসব কথা বলেন তিনি। উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশটির আয়োজন করা হয়।
প্রধান অতিথি জামায়াতে ইসলামী মনোনীত যশোর ২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাকসুর ক্রীড়া সম্পাদক মো. আরমান হোসেন। যশোর ৩ (সদর) আসনের প্রার্থী আব্দুল কাদের। যশোর ১ (শার্শা) আসনের প্রার্থী আজিজুর রহমান।
সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা আমীর আব্দুল আলিম। বক্তব্য রাখেন যশোর জেলা পশ্চিমের মো. ইসমাইল হোসেন। সঞ্চালনা করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম ও শিবির নেতা খালিদ বিন খলিল।
(এসএমএ/এএস/নভেম্বর ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








