বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে যশোরে সাংস্কৃতিক অঙ্গনের মানববন্ধন
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বাউল শিল্পী আবুল সরকারের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবিতে যশোর প্রেসক্লাবের সামনে শনিবার সকালে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অ্যাডভোকেট সানোয়ারুল আলম খান দুলু'র নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৫ থেকে ৪০ জন সাংস্কৃতিক কর্মী ও বাউল অনুরাগী অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত জনতার মাধ্যমে জানা যায়, বাউল শিল্পী আবুল সরকার গত ২০ নভেম্বর ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হন। প্রতিবাদকারীরা প্রশ্ন তুলেছেন, কিছুদিন আগে মানিকগঞ্জে একটি পালা গানের মঞ্চে বাউল আবুল সরকার রিতা নামের এক বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চেয়েছিলেন। তাদের দাবি, শুধুমাত্র এই কারণে তাকে ধর্ম অবমাননার দায়ে গ্রেফতার করা হয়েছে। যার কোনো ভিত্তি নেই। উপস্থিত জনতারা শিল্পীর অন্য কোনো 'ধর্ম অবমাননাকর' বক্তব্য পাননি বলে দাবি করেন।তারা বলেন যে আবুল সরকারকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে।
এসময় বক্তারা জোর দাবি জানান , অবিলম্বে বাউল শিল্পী আবুল সরকারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তারা বলেন, বাঙালি জাতির সাথে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। কোনো উগ্রবাদী গোষ্ঠীর চাপে হাজার বছরের শিল্প-সাহিত্যের অবসান হবে না। বাংলাদেশ কখনো আফগানিস্তান বা পাকিস্তান হবে না। বরং তার নিজস্ব ঐতিহ্য ধারণ ও লালন করে চলবে।
বক্তারা আরও বলেন, আবুল সরকারের মুক্তি না হওয়া পর্যন্ত সাংস্কৃতিক অঙ্গনের এই আন্দোলন অব্যাহত থাকবে। এসময় তারা একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, বিভিন্ন প্রোগ্রামে কারা কারা বেহেশতের টিকেট পেয়েছেন—এটা কি ধর্ম অবমাননার শামিল হচ্ছে না
অ্যাডভোকেট সানোয়ারুল আলম দুলু'র নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, মাহমুদুল হাসান, যোগেশ দত্ত, মোস্তাফিজুর রহমান, হাসিবুর রহমান, আনোয়ারুল ইসলাম, করিম হোসেনসহ অন্যান্য বাউল শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা।
মানববন্ধনে সমাবেত বাউল শিল্পীরা সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিবাদ জানান। বাউল গানের সুরের মধ্য দিয়েই এই শান্তিপূর্ণ কর্মসূচি সমাপ্ত হয়। অংশগ্রহণকারীরা সরকারের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।
(এসএমএ/এএস/নভেম্বর ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








