মণিরামপুরে ধানের শীর্ষ মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান শাহীন মোটরসাইকেল শোডাউন
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের মণিরামপুর উপজেলায় চার ইউনিয়নে বিশাল শোডাউন করেছেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মুছার জেষ্ঠ্যপুত্র ও ধানের শীর্ষ প্রতীকের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান শাহীন। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে মণিরামপুর বাজার থেকে কয়েক শত মোটরসাইকেলের বহর নিয়ে তিনি শোডাউন করেন। কাশিমনগর ইউনিয়ন থেকে তিনি শোডাউন শুরু করেন। তারপর খেদাপাড়া, হরিহরনগর ও রোহিতা ইউনিয়নে ঘুরে শোডাউন সম্পন্ন করেন। শোডাউনের ফাঁকে বিভিন্ন মোড়ে তিনি পথ সভায় বক্তব্য রাখেন।
এ সময় কামরুজ্জামান শাহীনের সাথে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. আলতাফ হোসেন, সহ-সভাপতি মুজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা শাহিনুর রহমান পান্না, মণিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ গাজী, উপজেলা কৃষকদলের সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মতিয়ার রহমান, মৎস্যজীবীদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, সাবেক আহবায়ক মঈনুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুন রিয়াজ প্রমুখ।
কামরুজ্জামান শাহীন কাশিমনগরের কালারহাট বাজারে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন। খেদাপাড়া, হরিহরনগর ও রোহিতা ইউনিয়নের ইত্যা বাজার, পলাশীমোড়, ভান্ডারি মোড়ে, রোহিতা বাজার ও খেদাপাড়া বাজারে পথসভা করেন।
পথসভায় তিনি বলেন, মণিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সদ্য প্রয়াত আমার পিতা মোহাম্মদ মুছার স্বপ্ন পূরণের জন্য রাজনৈতিক মাঠে নেমেছি। রাজনীতিতে এসে টের পাচ্ছি জীবিত মুছার চেয়ে মৃত মুছা অনেক শক্তিশালী। মণিরামপুরবাসীর কাছে তিনি দোয়া চান ধানের শীষ পেয়ে যেন পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন।
পথসভায় বক্তব্য রাখেন রোহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম আতিয়ার রহমান, কাশিমনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাস্টার শরিফুল ইসলাম, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন, বিএনপি নেতা মাস্টার শামসুল হক ও হরিহরনগর বিএনপির নেতা সোহরাব হোসেন।
(এসএমএ/এএস/নভেম্বর ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








