ফরিদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, ফিলাফ এইড বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন ইউএসএ ঐক্য পরিষদের উদ্যোগে মরহুম এ্যাড. এজিপি মোঃ মোসাদ্দেক আহমেদ বশির–এর মানবাধিকার ও আইন পেশাগত কর্মজীবনের ওপর আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে জেলা জজকোর্ট আইনজীবী সমিতি ভবনের নিচতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ফিলাফ এইড বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন (ইউএসএ)–এর আন্তর্জাতিক তথ্য সম্পাদক ও জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক ড. মোঃ আলী আকবর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখা কমিটির সভাপতি ও সিনিয়র আইনজীবী এ্যাড. কাজী আঃ জলিল চাঁন (জজকোর্ট, ফরিদপুর)। তিনি তার বক্তব্যে মরহুম মোসাদ্দেক আহমেদ বশিরের মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা এবং আইনজীবী হিসেবে তাঁর নিষ্ঠা ও সততার কথা স্মরণ করেন।
বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সভাপতি এবং হিউম্যান রাইটর্স রিভিউ সোসাইটির নির্বাহী পরিচালক শফিউল মঞ্জুর ফরিদ।
এছাড়া বক্তব্য দেন স্বর্ণপদকপ্রাপ্ত নোটারি পাবলিক ও সিনিয়র আইনজীবী এ্যাড. মিরাজ শরীফ, এ্যাড. সরদার আওয়াল হাসান, এ্যাড. রাশিদা আক্তার জেসমিনসহ অন্যান্য আইনজীবী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সিনিয়র সাংবাদিক ও জেলা সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম (সাগর), সভাপতি মোঃ লুৎফর রহমান, জেলা সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, জেলা সংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এবং ক্লাবের অন্যান্য সদস্যগণ।
এ ছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রাশিদা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা বেগম, এবং কার্যনির্বাহী সদস্য হাফেজ মাওলানা মোঃ ইকবাল হোসেন, মোঃ মোজাফফর হোসেন, মোঃ জহুরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, মোঃ শেখ স্বপন, মোঃ আরিফ খান, মোঃ আনিছুর রহমান খোকন বিশ্বাস ও হাফেজ মাওলানা মোঃ শফিকুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
(পিবি/এসপি/নভেম্বর ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জিঞ্জিরায় নিরীহ আশ্রয়প্রার্থীদের ওপর পাকসেনাবাহিনী আক্রমণ চালায়
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- নড়াইলে রাস্তার ধারে দৃষ্টিনন্দন সজনের বাহার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- হামের টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- ‘পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার’
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
-1.gif)








