চরমোনাই মাহফিলের আখেরি মোনাজাত
চাঁদাবাজ, সন্ত্রাসী ও মামলাবাজদের হাত থেকে দেশকে রক্ষার জন্য দোয়া
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : লাখো মুসুল্লীর তওবা, ইস্তেগফার পাঠ করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হলো বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাদ্রাসা ময়দানে আয়োজিত তিনদিন ব্যাপী অগ্রহায়ণের মাহফিল।
আজ শনিবার সকালে সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লক্ষ লক্ষ মুসল্লিদের আধ্যাত্মিক এ মিলনমেলা। এর আগে গত ২৬ নভেম্বর বাদ জোহর চরমোনাই পীর আমীরুল মুজাহিদীন আলহাজ হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে এ মাহফিল শুরু হয়।
চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আখেরি মোনাজাতে বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করেন। পাশাপাশি চাঁদাবাজ, সন্ত্রাসী, মামলাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আল্লাহতায়ালার কাছে দোয়া করেন। বাংলাদেশসহ বিশ্বের নিপীড়িত মানুষের জন্যও দোয়া করেন।
সমাপনী বয়ানে চরমোনাই পীর বলেন, দুনিয়ার মোহ-ই সকল পাপের উৎস। ব্যক্তি জীবনে আর্থিক অনিয়ম থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের যত দুর্নীতি, ফ্যাসিবাদ যা কিছু ঘটে তার কারণও এই দুনিয়ার মোহ। অথচ দুনিয়া খুবই তুচ্ছ একটা জিনিস। হায়াত শেষ হলে পৃথিবীর কোনো সম্পদ কারো কাজে লাগে না। তাই দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে।
সমাপনী অধিবেশনের বয়ানে চরমোনাই পীর বলেন, মানুষ আজ আল্লাহতায়ালাকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই সেই মানুষ এমনকি আলেম, মুফতী ও পীরের কোনো মূল্য নেই।
তিনি বলেন, নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আমিত্ব ভাব ও তাকাব্বুরি পরিত্যাগ করতে হবে। হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। ঘোড়ার মুখে যেভাবে লাগাম থাকে, সেভাবে রাগের মুখে লাগাম লাগাতে হবে। সকাল-সন্ধ্যা জিকিরের মাধ্যমে কলপ পরিশুদ্ধ করতে হবে। গিবতের মতো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। পরিবারের সবাইকে দ্বীন শিক্ষা দিয়ে দ্বীনের পা বন্দি করতে হবে। পরিবারে খাছ পর্দা জারি করতে হবে। সকল প্রকার নেশাজাত দ্রব্য হতে বেঁচে থাকতে হবে। আল্লাহওয়ালাদের কিতাব পড়তে হবে। সাপ্তাহিক হালকায়ে জিকির ও তালিমে নিয়মিত অংশগ্রহণ করতে হবে। সহি শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে হবে।
(টিবি/এসপি/নভেম্বর ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








