ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে শতবর্ষী ‘পিএস মাহ্সুদ’
বরিশাল প্রতিনিধি : বরিশাল থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে শতবর্ষী স্টিমার ‘পিএস মাহ্সুদ’। আজ শনিবার সকালে কীর্তনখোলা নদী তীরবর্তী বরিশাল নগরীর ত্রিশ গোডাউন্থ বিআইডব্লিউটিএ’র অস্থায়ী ঘাট থেকে মাত্র ২০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে প্যাডেল চালিত স্টিমার পিএস মাহসুদ।
এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে আটটায় ঢাকা থেকে যাত্রা শুরু করে সন্ধ্যা সোয়া সাতটায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউনন্থ বিআইডব্লিউটিএ’র অস্থায়ী ঘাটে নোঙর করে স্টিমারটি।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় নৌ-বাণিজ্য প্রতিষ্ঠান বিআইডব্লিউটিসির ঐতিহ্যবাহী প্যাডেল চালিত যাত্রীবাহী নৌযান ‘পিএস মাহসুদ’ শনিবার সকাল সাড়ে আটটায় ‘পর্যটক সার্ভিস‘ হিসেবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করেছে। দুপুর দুইটায় নৌ-পথ ও দক্ষিণাঞ্চলের জীবন্ত ইতিহাস নৌযানটি চাঁদপুরে পৌঁছাবে। সেখানে আধা ঘন্টার বিরতী শেষে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং সন্ধ্যা ছয়টা নাগাদ সদরঘাটে পৌঁছাবে।
বিআইডব্লিউটিসির বরিশালের ব্যবস্থাপক (বাণিজ্য) জসিম উদ্দিন সিকদার জানিয়েছেন, সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার সময় নৌযানটিতে প্রথম, দ্বিতীয় ও সুলভ শ্রেণিতে ২০ জন যাত্রী আরোহণ করেন। এরা সকলেই নিজ খরচে সকালের নাস্তা ও দুপুরে খাবার জাহাজের ভেতরেই খেতে পারবেন। সেইসাথে দক্ষিণাঞ্চলের নদী ও নদীতীরবর্তী এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
প্রথম যাত্রার যাত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিউদ্দিন আহমেদ বলেন, মোড়লগঞ্জে বাড়ি হওয়ার কারণে স্টিমারের সাথে অনেক স্মৃতি জড়িত। এটা একটা হেরিটেজ। আবার যখন শুরু হলো তাই সুযোগটি প্রথমেই নিতে চেয়েছি। মা-বোনসহ পরিবারের সদস্যদের নিয়ে এসেছি।
তিনি আরও বলেন, এটা শুধু জার্নি নয়; এটা একটা অনুভূতি। যার সাথে অনেক কিছুই জড়িত। এখানে অনেক আধুনিক লঞ্চ থাকলেও স্টিমারের সাথে অন্য কিছুর তুলনা করলে হবে না। যারা ভ্রমণপিপাসু, নদী দেখতে ভালোবাসেন, দৃশ্য দেখতে ভালোবাসেন, তাদের জন্য এটা ভালো একটা সুযোগ।
অন্যান্য যাত্রীদের দাবি, সময় ও গন্তব্য আরও যাচাই-বাছাই করে নৌযানটি পরিচালনা করা হলে যাত্রী সংকট কেটে যাবে। সেইসাথে ভাড়া কমানোরও দাবি করেন যাত্রীরা।
উল্লেখ্য, পিএস মাহ্সুদ ১৯২৮ সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে নির্মিত হয়। বেলজিয়ামের আর্থিক ও কারিগরি সহায়তায় ১৯৮৩ সালে নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেডের মাধ্যমে স্টিমারটির স্টিম ইঞ্জিনকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয়। ১৯৯৫ সালে মেকানিক্যাল গিয়ার সিস্টেমে রূপান্তর করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বন্ধ হওয়ার পূর্বে নৌযানটি টানা প্রায় ২৫ বছর অন্যান্য স্টিমারের সাথে ঢাকা-বরিশাল-খুলনা ও ঢাকা-বরিশাল-মোড়েলগঞ্জ নৌপথে যাত্রী পরিবহন করে।
(টিবি/এসপি/নভেম্বর ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








