নড়াইলে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ
চিকিৎসাধীন অবস্থায় হান্নান খানের মৃত্যু, ১০ বাড়ি ভাঙচুর লুটপাট
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হান্নান খান (৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ শনিবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে এক সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির সংঘর্ষে আহত একজনের মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করেছেন।
হান্নান খান উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের মৃত জরিফ খানের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িখালি গ্রামের এক বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে ওই গ্রামের আইয়ুব মোল্যা সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের মিন্টু খান সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।
শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই জমি নিয়ে গ্রামে এক শালিসি বৈঠকের আয়োজন করা হয়। শালিসে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়ালে মিন্টু খান পক্ষের হান্নান খান, ফারুক ভূইয়া, রাজিব ভুইয়া ও তবিবর ভূইয়া আহত হন। পরে গ্রামবাসী ও স্বজনরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠান। এসময় উন্নত চিকিৎসার জন্য ওই ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শনিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু খান পক্ষের হান্নান খান মারা যান।
এদিকে হান্নান খানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিন্টু খান সমর্থিত লোকজন প্রতিপক্ষ আইয়ুব মোল্যা সমর্থিত লোকজনদের কমপক্ষে ১০টি বাড়ি ভাঙচুর করে লুটপাট করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায় নাই।
(আরএম/এসপি/নভেম্বর ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জিঞ্জিরায় নিরীহ আশ্রয়প্রার্থীদের ওপর পাকসেনাবাহিনী আক্রমণ চালায়
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- নড়াইলে রাস্তার ধারে দৃষ্টিনন্দন সজনের বাহার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- হামের টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- ‘পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার’
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
-1.gif)








