যশোরের নতুন পুলিশ সুপার
কিশোর গ্যাং-সহ সব অপরাধী চক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : জেলার নতুন পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পরই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাং-সহ সকল প্রকার অপরাধী চক্রের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে এবং কোনো অপরাধী চক্রকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
আজ রবিবার যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি জেলার সামগ্রিক নিরাপত্তা, পুলিশি কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এসপি সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা মাঠে থাকবে। বিশেষ করে থানার এসআই ও ফোর্সের সদস্যরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন। যা সব সময় প্রশংসার যোগ্য।
তিনি সর্বসাধারণেরদৃষ্টি আকর্ষণ করে বলেন, যে কোনো সমস্যা, অভিযোগ বা জরুরি বিষয়ে কেউ যদি থানায় কাউকে না পান, তাহলে সরাসরি আমার নম্বরে কল করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখব।
শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ শুরুর ঘোষণা দেন নতুন এসপি। পরিকল্পনার মধ্যে রয়েছে, গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। বাণিজ্যিক এলাকায় অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া।
তিনি জানান, এসব পদক্ষেপের মাধ্যমে শহরের নাগরিক জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করাই পুলিশের লক্ষ্য।
মতবিনিময়কালে এসপি হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেন। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসন ও জনগণের আস্থা অর্জন করে। কিন্তু মিথ্যাচার বা অপেশাদার আচরণের কোনো জায়গা নেই। তিনি অপরাধ দমনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস.এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, রুহুল আমিন, আহসান হাবীব, রাজিবুল ইসলাম, ইমদাদুল হক, ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
(এসএ/এসপি/নভেম্বর ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি একই পরিবারের তিনজনের
- ‘জাতির কাছে ওয়াদা ভঙ্গকারী দল হচ্ছে বিএনপি'
- জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের
- ‘জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা নয়’
- ‘রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই’
- ‘দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যা পাকিস্তানকে ধ্বংস করতে পারে’
- শ্যামনগরে মাদার নদীর বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি, সেতুর দাবিতে মানববন্ধন
- ‘বর্তমান প্রজন্মকে মেধাবী, সুস্থ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার বিকল্প নেই’
- সাতক্ষীরার রাজ-পানসি-সোনারগাঁও রেস্তোঁরায় ৬০ হাজার টাকা জরিমানা
- চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: অস্তিত্ব রক্ষার শর্ত, কোনো ছাড় নয়
- কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার, সুমাইয়ার লাশ দাফন
- ১০ দিনের মাথায় মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামি
- বিএনপির আইন সম্পাদক মনোনীত, ব্যারিস্টার বদরুদ্দোজাকে জামালপুরে সংবর্ধনা
- গোপালগঞ্জে আইনজীবীকে আহত করা বিচারক মো. সুজন মিয়াকে প্রত্যাহার
- ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ
- পুষ্টি চাল উৎপাদন প্রতিষ্ঠানে তৈরি হয় আটা, পেয়েছে সরকারি বরাদ্দও!
- সোনাতলায় গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু
- এমপি গাজী নজরুলের শাস্তি ও পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল শ্যামনগর
- তিন মাসে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০৩, উদ্ধার বিপুল পরিমাণ মাদক
- ফুলপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- গোপালগঞ্জে বিচারকের অপসারণের দাবীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল
- শকুন এবং আমি
- বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা?
- ঈশ্বরদীতে অস্ত্রের মুখে ঝুটবোঝাই দু’টি ট্রাক ডাকাতি, রাতভর অভিযানে উদ্ধার
- ‘সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে’
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- গণহত্যায় স্বামী ও স্বজন হারানো এক মায়ের বয়ান
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- ‘দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যা পাকিস্তানকে ধ্বংস করতে পারে’
- এমন যদি হতো
- অতীতের ভুল শুধরে ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন হবে ভার্জিনিয়ায়
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে দু’জনের মৃত্যু
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- ‘রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই’
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
২৪ জুলাই ২০২৬
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি একই পরিবারের তিনজনের
- ‘জাতির কাছে ওয়াদা ভঙ্গকারী দল হচ্ছে বিএনপি'
-1.gif)








