E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সম্পদ জব্দ

২০২৫ ডিসেম্বর ০১ ১৮:১৬:৪৭
রাজবাড়ী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সম্পদ জব্দ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে তার সকল ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে বলা হয়েছে। আজ সোমবার দুপুরে রাজবাড়ীর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আনিসুর রহমান এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর বিজন কুমার বোস এই আদাশের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন ফরিদপুর কার্যালয়ের সহকারি পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. মোস্তাফিজ কাজী ইরাদত আলীর বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের তদন্ত করেন। তদন্তে জ্ঞাত আয়বহির্ভূত ৬৫ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৮৬৩ টাকার খোঁজ পাওয়া যায়। এসব সম্পত্তির মধ্যে কাজী ইরাদত আলীসহ তার স্ত্রী রাবেয়া পারভীন, ছেলে ও মেয়ের ৪৬ টি ব্যাংক অ্যাকাউন্ট, কাজী ইরাদত আলীর ছেলে কাজী রবিকুল হোসেন ও তার স্ত্রী আফসানা নাওমী তাকিনাসহ ৪ জনের সঞ্চয়পত্র ৪টি সঞ্চয়পত্র, ৪টি ব্যবসায়িক ব্যাংক হিসাব, ডেভোলপার কোম্পানির পরিচালিত ৬টি ব্যাংক অ্যাকাউন্ড, বিভিন্ন মডেলের ৭টি গাড়ি ও গোল্ডেশিয়া জুট মিলের জমিসহ ৪৭টি দলিলের সম্পত্তি রয়েছে।

(একে/এসপি/ডিসেম্বর ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০২ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test