টার্গেট ১০ লাখ মানুষের উপস্থিতি
বরিশালে ইসলামী ও সমমনা আটদলের বিভাগীয় সমাবেশ কাল
আঞ্চলিক প্রতবনিধি, বরিশাল : জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর প্রণীত গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসলামী ও সমমনা আটদলের বরিশাল বিভাগীয় সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আজ সোমবার সকালের দিকে সমাবেশের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করার জন্য বরিশাল সদর রোডের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আটদলের নেতৃবৃন্দরা জানিয়েছেন-সমাবেশে প্রায় দশ লাখ মানুষের সমাগম ঘটবে।
তারা আরও জানিয়েছেন-আন্দোলনরত আটদলের আয়োজনে আজ মঙ্গলবার বেলা বারোটায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
সংবাদ সম্মেলনে সমাবেশের প্রেক্ষাপট জানিয়ে নেতৃবৃন্দরা বলেন-জাতীয় সনদ বাস্তবায়ন, উন্নত নৈতিকতাসমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতি-দুঃশাসন প্রতিরোধ এবং সর্বশ্রেনীর মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে আমরা এই সমাবেশের আয়োজন করেছি।
একইসাথে পাঁচ দফা পুনরায় তুলে ধরে নেতৃবৃন্দরা বলেন-আমাদের দাবীসমূহ হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারী। উক্ত আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান। পিআর পদ্ধতিতে নির্বাচন ও সকল পর্যায়ে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি। জুলাই গণঅভ্যুত্থান, শাপলা ট্রাজিডি ও বিডিআর গণহত্যায় সংশ্লিষ্ট সকল মানবতাবিরোধী অপরাধীর বিচার। জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল ফ্যাসিবাদের দোসর ও সহযোগিদের বিচারের আওতায় আনা এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মকান্ড বন্ধ রাখা।
বরিশালে বিভাগীয় সমাবেশের প্রস্তুতির বিষয়ে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন-আমরা আশা করছি ১০ লাখ মানুষের সমাগমে এই সমাবেশ বরিশালে জনসমুদ্রে রূপ নিবে এবং নতুন ইতিহাস সৃষ্টি করবে। সমাবেশের নিরাপত্তার জন্য ৩০০জন স্বেচ্ছাসেবক কাজ করবে। এছাড়াও আগত মুসুল্লীদের জন্য সেনিটেশন ও অজুর ব্যবস্থা থাকবে। গাড়ি পার্কিংয়ের জন্য সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মাঠ, পরেশ সাগর মাঠ, সিএন্ডবি রোড, আমতলা পানির ট্যাংকি এরিয়া, হেমায়েত উদ্দীন ঈদগাহ, ক্লাব রোড। নৌ-পার্কিংয়ের জন্য বরিশাল লঞ্চঘাট, ডিসি ঘাট ও চাঁদমারী খেয়া ঘাট নির্ধারন করা হয়েছে।
সমাবেশকে শান্তিপূর্ণ রাখার বিষয়ে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশের অঙ্গীকার করছি। এই সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সম্পন্ন হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম, জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরের আমীর অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মাদ বাবর, ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মো. জোবায়ের গালিব, মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম, জাতীয় গনতান্ত্রিক পার্টির জেলা সভাপতি মুহাম্মদ মনির হোসেনসহ সমমনা আট দলের বরিশাল জেলা ও মহানগর শাখার শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/ডিসেম্বর ০১, ২০২৫)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








