ভুয়া চিকিৎসক হয়েও করতেন জটিল সার্জারী, অতঃপর ধরা
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : একটি বেসরকারি হাসপাতালে ভুয়া এমবিবিএস চিকিৎসক দিয়ে দীর্ঘদিন যাবত অপারেশন করানোর অভিযোগ পাওয়া গেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক ফিরোজ আহম্মেদকে (৪৫) সোমবার (পহেলা ডিসেম্বর) দিবাগত রাতে আটক করেছে উপজেলা প্রশাসন। আটককৃত ফিরোজ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠি এলাকার আব্দুল খালেক শেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত তিন মাস পূর্বে ফিরোজ আহম্মেদ বরিশালের গৌরনদী পৌর এলাকার সুন্দরদী এলাকার বেসরকারি আলহাজ নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালটি মাসে এক লাখ টাকা চুক্তিতে আগামী পাঁচ বছরের জন্য লিজ নিয়ে পরিচালনা করে আসছিলেন। ওই হাসপাতালেই তিনি জটিল রোগীদের অপারেশন করতেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, উপজেলা স্বাস্থ্য সেবার সমস্যাগুলো নিয়ে বেশ কিছুদিন যাবত অভিযোগ আসছে। সেই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় সোমবার (পহেলা ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক ফিরোজ আহম্মেদকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার নাম ফিরোজ আহম্মেদ বলে উল্লেখ করেছেন। তবে তিনি ওই হাসপাতালে ডা. আমিরুল ইসলাম নামে প্রাকটিস করতেন।
এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরও বলেন, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ভুয়া চিকিৎসক হাসপাতালটিতে অনেক জটিল সার্জারি পরিচালনা করতেন। ফলে অনেক মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছেন।
তার যে অপরাধ তাতে বড়ধরনের শাস্তি হওয়া উচিৎ। যে কারনে আটককৃতকে ভ্রাম্যমান আদালতের আওতায় না এনে নিয়মিত মামলা দায়েরের জন্য গৌরনদী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অভিযানে উপজেলা হাসপাতালের চিকিৎসক ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, আটককৃত ব্যক্তিসহ অন্যান্য দায়ীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি মঙ্গলবার সকালে আটককৃতকে আদালতে প্রেরণ করা হবে।
(টিবি/এসপি/ডিসেম্বর ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








