নড়াইলে মামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে কামঠানাবাসী
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামে একটি মিথ্যা মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ সচেতন মানুষজন। এসব মানুষের অভিযোগ, পাশ্ববর্তী মোচড়া এলাকার জলিল শেখের ছেলে বহু মামলার আসামি নয়ন শেখ নিজের অপকর্ম ঢাকার জন্য এহেন মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করেছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ন্যায় বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ গ্রামবাসী।
বুধবার (৪ ডিসেম্বর) বিকালে সরেজমিনে কামঠানা গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনদের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।
সরেজমিনকালে আরও খোঁজ খবর নিয়ে জানা গেছে, সম্প্রতি লোহাগড়া পৌর শহরের মোচড়া গ্রামের জলিল শেখের ছেলে চিহ্নিত মাদক কারবারি নয়ন শেখ তার আপন ভাগ্নে একই গ্রামের ফরিদ শেখের ছেলে আব্দুল্লাহ শেখের স্ত্রী'র কাছে অনৈতিক কাজের প্রস্তাব করে। এ ঘটনায় ভাগ্নে আব্দুল্লাহ ক্ষুব্ধ হয়ে মামা নয়ন শেখকে কুপিয়ে গুরুতর জখম করে।
সৃষ্ট ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য নয়ন তার ভাগ্নে আব্দুল্লাহ শেখের নাম বাদ দিয়ে পাশের কামঠানা গ্রামের হাফিজার মুন্সির ছেলে আশিকুর রহমান সানজার (৩৫) ও শরিফুল মুন্সি (৪০) , রবিউল মুন্সির ছেলে সাজিদ মুন্সি (২১), মোচড়া গ্রামের বাগু শেখের ছেলে জামাল শেখ (৫০) ও নড়াইল সদর উপজেলার বাশগ্রামের গফফার মাহামুদের ছেলে শিবলী নোমান মাহামুদকপ (৪০) আসামি করে নড়াইলের আমলি আদালতে একটি মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করেন। মামলা নং ২৬৭/২৫। পরবর্তীতে আদালতের নির্দেশে লোহাগড়া থানা পুলিশ গত ১লা ডিসেম্বর উক্ত মামলাটি নথিভুক্ত করে। মামলা দায়েরের পর লোহাগড়া থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইমরান আহমেদ অভিযান চালিয়ে লোহাগড়া বাজার থেকে রবিউল ইসলামের ছেলে আশিকুর রহমান সানজারকে (৩৫) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, এ মামলার স্বাক্ষী মেচড়া গ্রামের হিরু শেখের ছেলে আল আমিন শেখ (৩১)। তিনি নয়নের ওপর হামলার ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।বলে গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন।
এই মামলার আসামি সাজিদের পিতা কামঠানা গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, 'শুধুমাত্র নিরাপত্তার অভাবে আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে লোহাগড়া শহরের পোদ্দারপাড়ায় বসবাস করছি। প্রায় ১০ মাস পূর্বে মোচড়া গ্রামের বহু অপকর্মের হোতা নয়ন ও তার চাচাত ভাই শাওন পরস্পর যোগসাজগ করে বাজার থেকে বাড়ি ফেরার পথে মিতালি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের সড়কে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আমি বাদী হয়ে লোহাগড়া থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করি। মামলা নং- ০৮, তারিখ: ১২/০২/২০২৫। এ মামলা দায়ের এর ঘটনায় নয়ন নিজের অপকর্ম ঢাকার জন্য আমার ছেলে ও ভাইকে আসামী করে লোহাগড়া থানায় অপর একটি মামলা দায়ের করেছে। আমি এহন মিথ্যা ও হয়রানী মূলক মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তদন্ত করে সৃষ্ট ঘটনার প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এসব বিষয়ে লোহাগড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য রতন শেখের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাটি ঘটেছে মোচড়া গ্রামে অথচ আসামি করা হয়েছে আমার গ্রামের নিরীহ চারজন ব্যক্তির নামে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
এ বিষয়ে লোহাগড়া থানার ইনস্পেকটর তদন্ত অজিত কুমার রায় বলেন, ' মামলার ঘটনা তদন্ত করে প্রকৃত জড়িতদের অভিযুক্ত করে পুলিশ আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করবে বলে আশ্বস্ত করেন।
(আরএম/এএস/ডিসেম্বর ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
০৩ মার্চ ২০২৬
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
-1.gif)








