E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

২০২৫ ডিসেম্বর ০৫ ১৭:১৫:২১
গোপালগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা যুব রেড ক্রিসেন্ট এই কর্মসূচীর আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান এই কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় ইউনিট লেবেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস ও যুব প্রধান যোবায়ের খান উপস্থিত ছিলেন।

শুক্রবার দিনব্যাপী এ রক্তদান কর্মসূচীতে ৫০ জন স্বেচ্ছায় তাদের রক্তদান করেন। প্রতিবছরই যুব রেড ক্রিসেন্ট সদস্যরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করে আসছে।

(টিবি/এএস/ডিসেম্বর ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

১০ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test