মিরপুরে বাগদাদ মার্কেটের মদের বার ও আবাসিক হোটেল বন্ধের দাবিতে মানববন্ধন
মোঃ সিদ্দিকুর রহমান, বিশেষ প্রতিনিধি : ঢাকা মিরপুরে শাহ আলী থানাধীন মিরপুর বাগদাদ শপিং কমপ্লেক্স মার্কেটের ভিতরের মদের বার ও আবাসিক হোটেল বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে গতকাল শুক্রবার দুপুর ২ ঘটিকার সময়। আন নুরি জামে মসজিদের মুসল্লীরা ও বাগদাদ মার্কেটের দোকানদার ও আশেপাশে ছিন্নমূল মার্কেটসহ অন্যান্য মার্কেটের দোকান মালিক ও কর্মচারী এবং স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করে। বাগদাদ শপিং কমপ্লেক্স মার্কেটের ব্যবসায়ী সমিতি ও মানববন্ধনে কয়েক শত লোক উপস্থিত হয়ে ছিলেন।
এ প্রতিবেককে মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ জনগণ জানান, মদের বার ও আবাসিক হোটেল আল মামুনে চলা অনৈতিক কর্মকান্ডের কারনে কোনো ভদ্র পরিবার কেনা কাটা করতে আসে না। কারন মদ খেয়ে নারী-পুরুষ মাতলামি করে, আবাসিক হোটেলে ঢুকে এবং মার্কেটের সামনে প্রায় সময়ই এ নিয়ে মারামারি সংঘটিত হয়। ব্যবসায়ীরা আরও জানায় আমরা কোটি কোটি টাকা মূলধন খাঁটিয়ে ব্যবসা করতে পারছি না।
এ প্রতিবেদককে তারা আরও জানায়, কোন ক্রেতা এ ধরনের বাজে পরিবেশের ভিতরে না আসায় আমরা মাসের পর মাস ব্যবসায় লস করে আসছি। এক ব্যবসায়ী জানায় আমাদের এই মার্কেটে স্বর্ণের দোকান ছাড়াও বিভিন্ন ধরনের দোকান পাট রায়েছে মার্কেট কমিটির সভাপতি ও তার পরিবারবর্গ পর্যন্ত কেনাকাটা করতে আসছে না এই বাগদাদ মার্কেটে । এ প্রতিবেদক কে আন নুরি জামে মসজিদের ইমাম জানায় মিরপুরের সকল মসজিদের ইমাম মোয়াজ্জিন মার্কেটের ব্যবসায়ীরা স্বাক্ষর দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও মদের বার ও হোটেল মামুন কে বন্ধ করা জায় নাই। বাগদাদ মার্কেটের পাশে রয়েছে মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় (বেঙ্গলী) এর পাশে আন নুরী জামে মসজিদ যেখানে হাজার হাজার মুসুল্লি নামাজ আদায় করে।
এই মদের বার ও আবাসিক হোটেলের জন্য অত্র এলাকার কোমলমতি ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। একটি মদের বার ও আবাসিক হোটেলের জন্য পুরো সমাজ নষ্ট হবে এটা কারো কাম্য হতে পারে না। তৃণমূল মার্কেটের ব্যবসায়ী জহির নামক ব্যবসায়ী জানায় প্রায় সময়ই উঠতি বয়সী ছেলেমেয়েরা মাতাল হয়ে রাস্তায় নেমে এসে মারামারি করে থাকে যাদের জন্য আমরা ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে রাজপথে নেমে এসেছি। বাগদাদ মার্কেটের ব্যবসায়ী সাগর আহমেদ জানায় কিছুদিন পূর্বে মদ খেয়ে মাতলামি করে মারামারির অভিযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মদের বার বন্ধ করে দেয়। একদিন পরেই আকস্মিকভাবে ১৫-২০ জন বারের ও আবাসিক হোটেল মালিক মামুনের লালিত পালিত সন্ত্রাসীরা এসে মার্কেটের সিকিউরিটি গার্ডদের মারধর করে বেশ কিছু দোকানের সাইনবোর্ড ভাংচুর করে। যা নিয়ে বর্তমানে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হচ্ছে। মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা জানায় এই মদের বার বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। বিষয়টি মাদকদ্রব্য অধিদপ্তর ও ভিন্ন জায়গায় আমরা লিখিতভাবে অবহিত করলে ও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ দেখছি না। যেখানে একটি মসজিদ ও একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত তার পাশে মদের বার থাকা কতটুকু আইন সংগত জানিনা। সকাল ১০ টা থেকে রাত দুইটা পর্যন্ত চলে মদের আসর যেখানে দেখা যায় অল্প বয়সী ছেলে মেয়েরা ও মদ খেয়ে নিচে এসে মাতলামি শুরু করে এই মদের বার ও আবাসিক হোটেল আল মামুন এর কারণে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ।
বাগদাদ মার্কেট ব্যবসায়ী আন নুরি মসজিদের কমিটি মুসল্লিরা এবং মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ সহ ছিন্নমূল মার্কেট মুক্তিযোদ্ধা মার্কেট এবং আশেপাশে মার্কেট গুলোর একটাই দাবি অতি দ্রুত সময়ের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট দাবি দ্রুত সময়ের মধ্যে এই বার ও আবাসিক হোটেল বন্ধ করা হয় তা হলে উপকৃত হবে যুব সমাজ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী মসজিদের মুসুল্লিরা। এ প্রতিবেদক মদের বারে বক্তব্য নেওয়ার জন্য গেলেও বার ভিতর থেকে বন্ধ রেখে কোন বক্তব্য দিতে রাজি হয়নি এবং বার্ষিক হোটেল আল মামুনে গেলেও মোঃ ইমরান জানান, মামুন স্যারের সাথে এখন দেখা করা যাবে না আপনি সন্ধ্যায় আসুন। তবে এ প্রতিবেদক তার ভিজিটিং কার্ড দিয়ে চলে আসে এবং যোগাযোগ করতে আর যায়নি। কারণ তাদের কাজ হল সাংবাদিক ও প্রশাসনদের ম্যানেজ করে চলা। এ প্রতিবেদক সন্ধ্যায় আর ওই হোটেলে আর যাননি।
(এসআর/এএস/ডিসেম্বর ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- ‘বিএনপি করেন বা অন্য দল, সবার জন্য এনসিপির দরজা খোলা’
- গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার
- ‘প্রচন্ড লড়াই শেষে পাকবাহিনী বরিশাল শহর দখল করে নেয়’
- ‘বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব হয়েছে’
- ফরিদপুরে বিলের মধ্যে দ্বীপে মেহগুনি গাছের সঙ্গে ঝুলছিলো রঞ্জিতের মরদেহ
- একটি ক্ষুদ্র পুরাতন গল্প
- ভালুক ও মৌমাছির গল্প
- তেলের কৃত্তিম সংকট সৃষ্টি করা হয়েছে : ফখরুল
- রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল
- টাঙ্গাইলে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
- নলডাঙ্গা এস্টেট নিয়ে নতুন গবেষণায় উন্মোচিত মুঘল বাংলার ভিন্ন বাস্তবতা
- সাতক্ষীরায় বিপুল পরিমান রাসায়নিক মিশ্রিত আম জব্দের পর বিনিষ্ট
- সাতক্ষীরায় ৬৩ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক
- বগুড়ায় মুচলেকা দিয়ে ম্যাডাম ডাকা হতে অব্যাহতি পেলেন পিকআপ চালক
- ফরিদপুরের কানাইপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- কোটালীপাড়ায় ডাকাতি করে পালানোর সময় ৪ ডাকাত আটক
- জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ
- অসাম্প্রদায়িক ও শোষিত মানুষের কণ্ঠস্বর পঙ্কজ ভট্টাচার্য
- ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে খুন, স্বর্ণালংকার লুট
- সমৃদ্ধ আগামী গড়তে মেধার সুরক্ষা নিশ্চিত হোক
- ওমরায় যেতে বাধা দেওয়ার অভিযোগে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন
- ‘আরও ভালো ব্যাটিং করতে পারি’
- বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পীযূষ সিকদার’র কবিতা
- রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
-1.gif)








