ঝিনাইদহে সরকারি হাসপাতালে মিলছে না বিনামূল্যের ওষুধ
হাবিবুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহ ২৫ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নামেই চলছে বিনামূল্যে চিকিৎসাসেবা। বাস্তবে হাসপাতালের রোগীদের কিনতে হচ্ছে অধিকাংশ ওষুধ, বাইরে থেকে মোটা অংকের টাকা দিয়ে বিভিন্ন পরীক্ষা– নিরীক্ষার করাতে হচ্ছে। এর ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসা ব্যয় কমার বদলে আরও বেড়ে যাচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের। এছাড়াও জেলার ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা সরকারি ওষুধ পাচ্ছেন না। তবে চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ওষুৃধের সরবরাহ না থাকায় রোগীদের সাময়িক সমস্য হচ্ছে।
জানা যায়, সরকারি হাসপাতালটিতে প্রতিদিন হাজার হাজার রোগীর ভিড় থাকে। সকালে টিকিট কেটে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর প্রেসক্রিপশন হাতে পাওয়া গেলেও বেশির ভাগ ক্ষেত্রেই ওষুধ মিলছে না হাসপাতালের ফার্মাসিতে। বরাদ্দকৃত ওষুধের পরিমাণ চাহিদার তুলনায় এত কম যে সপ্তাহের প্রথম দুইদিনেই শেষ হয়ে যায়। এরপর রোগীদের হাতে ধরিয়ে দেওয়া হয় বাইরের ফার্মেসির তালিকা।
জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তালিকা অনুযায়ী সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে সরবরাহকৃত ওষুধের মধ্যে ট্যাবলেট রয়েছে- প্যারাসিটামল, হিস্টাসিন, অ্যান্টাসিড, কট্রিম, পেনিসিলিন, মেট্রোনিডাজল, এফএস (আয়রণ), রেনিটিডিন, লিভামিজল, এ্যামোডুপিন, অটোবাস্টাটিল, নিট্রোবাস, ডায়াজিপাম ও হাইসোমাইড। ক্যাপসুলের মধ্যে রয়েছে- অ্যামোক্সাসিলিন, সেফ্রাডিন, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, ওমিপ্রাজল ও ওজালতা মাবির। বিনামূল্যে দেওয়া সিরাপের মধ্যে রয়েছে- প্যারাসিটামল হিসটামিন, সালবুটামল, সেপুরাকজিন, অ্যামোক্সাসিলিন, কট্রিমমক্সাজল, রেনিটিডিন ও ইরিথ্রমাইসিন। ইনজেকশনের মধ্যে আছে- অ্যামোক্সাসিলিন, ক্লক্সাসাইক্লিন, সেফ্রাডিন, সেবিক্সিন, সেফটিয়াকজন, মক্সাক্লেভ, হিউম্যান ইনসুলিন, ওনডাসারন, ওমিপ্রাজল, কলেরা স্যালাইন (৫০০, ১০০০ এমএল), ৫% ডেক্সট্রো, ১০০০ এমএল, হার্ডম্যান সলুশন, ১০% ডেকট্রোজ, ডাইক্লোফেনাক, ডেক্সট্রোমেথাসন, অ্যাটরোফিন সালফেড, জেন্টিন ও এমপিসিলিন। এছাড়াও সরকারি হাসপাতালগুলোতে সরকার বেবিলোশন ও হুইটফিল বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। হাসপাতালে এসব ওষুধ না থাকার কারণে গরিব ও দিনমজুর শ্রেণির মানুষের ওপর চাপ বাড়ছে। বিশেষ করে দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা নিতে গিয়ে একেকটি পরিবারকে সপ্তাহে অন্তত ৮ থেকে ১০ হাজার টাকার ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।
এদিকে রোগীদের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে বিভিন্ন পরীক্ষার সংকটও। এক্সরে, আল্ট্রাসোনোগ্রামসহ অনেক জরুরি পরীক্ষা সরকারি হাসপাতালে করা সম্ভব না হওয়ায় রোগীদের ছুটতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। ফলে সেখানেও রোগী ও তাদের স্বজনদের মোটার অংকের টাকা গুণতে হচ্ছে।
সড়ক দুর্ঘটনায় আহত ছেলেকে চিকিৎসা করাতে আসা শৈলকুপা উমেদপুর এলাকার ওসমান আলী বলেন, ‘শুনেছিলাম সরকারি হাসপাতালে বিনা টাকা-পয়সায় চিকিৎসা করানো হয়। তবে এখানে চিকিৎসা করাতে এসে আমার সব কিছু শেষ হয়ে গেল। প্রতিদিনি ২ থেকে ২ হাজার ৫০০ টাকার ওষুধ কিনতে হচ্ছে। মাঝে মধ্যে কিছু পরীক্ষ-নিরীক্ষা করাতে দিচ্ছে চিকিৎসকরা। সেগুলো এখানে হচ্ছে না। বাধ্য হয়ে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে মোটা টাকা খরচ করে পরীক্ষা করাতে হচ্ছে। আমাদের মত গরীব মানুষের জন্য খুব কষ্ট হচ্ছে।’
সদর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের জসিম উদ্দিন বলেন, ‘আমার স্ত্রী জ¦রে আক্রান্ত। কয়েকনি ধরে জ¦রর না কমায় সদর হাসপাতালে ভর্তি করেছিলাম। এখানে এসে প্রতিদিন ওষুধ কিনতে হচ্ছে। এই হাসপাতালে ৪ দিন ভর্তি রয়েছে। এ সময় অন্তত ২ হাজার ৮০০ টাকার ওষুধ কিনতে হয়েছে।’
জেলা সচেতন নাগরিক সমাজেরর প্রতিনিধি মানকবাধিকারকর্মী আনোয়ারুজ্জামান আজাদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সাহেব শুধু হাসপাতালের সৌন্দর্য বন্ধন নিয়ে ব্যস্ত রয়েছেন। হাসপাতালের রোগীদের সেবা নিয়ে তাঁর কোনো মাথাব্যাথা নেই। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসপাতালে ওষুধ পাওয়া যাচ্ছে না এর চেয়ে পরিতাপের আর কী হতে পারে। খুব দ্রুত সংশ্লিষ্টদের এ বিষয়ে নজর দিয়ে রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হোক।’
এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা, মোস্তাফিজুর রহমান বলেন ‘রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় সীমিত বরাদ্দে সবার জন্য ওষুধ নিশ্চিত করা সম্ভব হয় না। সরবরাহ কম হওয়ায় অনেক ওষুধ বিতরণ করা বন্ধ রয়েছে। তবে ওষুধ সরবরাহ বাড়ানো গেলে আমাদের এই সংকট কমে যাবে। রোগীদেরে স্বাভাবিকভাবে ওষুধ দেওয়া শুরু করা হবে।’
তিনি আরো বলেন, ‘সম্প্রতি চাহিদা অনুযায়ী দপ্তরে একটি তালিকা পাঠানো হয়েছে। ওই তালিকার বরাদ্দ খুব দ্রুতই চলে আসবে। আশা করছি শিগগিরই এ সংকটের সমাধান ঘটবে।’
(এইচআর/এএস/ডিসেম্বর ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
০৩ মার্চ ২০২৬
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
-1.gif)








