‘ক্ষমতায় গেলে জনগণের সেবক হবো’
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ‘রাজা নয়, জনগণের সেবক’ হিসেবেই কাজ করবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শাখার সহকারী সেক্রেটারি মওলানা রফিকুল ইসলাম খান।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ। বাংলাদেশকে একটি আধুনিক, মানবিক ও অধিকারভিত্তিক রাষ্ট্রে পরিণত করা হবে। মুসলিমদের মতোই অমুসলিম নাগরিকরাও সমান অধিকার ও সুবিধা ভোগ করবে—ইসলামী দল তা নিশ্চিত করবে।”
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলা জামায়াতের আয়োজনে খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল।
বিগত সরকারের কর্মযজ্ঞের সমালোচনা করে মাওলানা রফিকুল ইসলাম আরও দাবি করেন, “জামায়াতে ইসলামীর পক্ষে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হিন্দু সম্প্রদায়সহ সব শ্রেণির মানুষই এখন জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়।” দেশে তিন কোটি বেকার আছে উল্লেখ করে তিনি বলেন, “বেকারত্ব দূর করতে সারাদেশে নতুন নতুন কলকারখানা গড়ে তোলা হবে। ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আধুনিক, কল্যাণকর ও মানবিক রাষ্ট্রে রূপান্তর করা হবে।”
জনসভায় কেন্দ্রীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা, পাবনা–আটঘরিয়া–ঈশ্বরদী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন— পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫ আসনের প্রার্থী মওলানা ইকবাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান, আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও ছাত্রশিবির কেন্দ্রীয় শাখার সাবেক সভাপতি মো. মুনজুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি এবং পাবনা জেলা ছাত্রশিবির সভাপতি মুন্নাফ হোসাইন। সভা সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম।
(এসকেকে/এএস/ডিসেম্বর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








