কোটালীপাড়ায় এক মাসে ১৯ অবৈধ ড্রেজার জব্দ
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে নেমেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ গত এক মাসে নজিরবিহীন অভিযান পরিচালনা করে ১৯টি ড্রেজার মেশিন জব্দ করেছেন।
উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, গত এক মাসে উপজেলার মাঝবাড়ি, লখন্ডা, কালিগঞ্জ, ডুমরিয়া, উনশিয়া, বর্ষাপাড়া ও বানিয়ারী এলাকায় পৃথক অভিযানে এসব ড্রেজার মেশিন জব্দ করা হয়। একই সঙ্গে ২ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন নদী, খাল ও বিল থেকে আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে পরিবেশ, কৃষিজমি ও স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ইউএনও সাগুফতা হক ও এসিল্যান্ড মাসুম বিল্লাহ মাঠে নামেন। দিন-রাত এক করে পরিচালিত এই অভিযানে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।
কুশলা গ্রামের সোহাগ শেখ জানান, ইউএনও সাগুফতা হক যোগদানের পর খাল ও বিল রক্ষা কর্মসূচী নতুন গতি পেয়েছে। আগে কিছু অসাধু ব্যক্তি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করত। এখন প্রশাসনের কঠোর নজরদারির কারণে কেউ আর এ কাজ করতে সাহস পাচ্ছে না।
কোটালীপাড়া কল্যাণ সংঘের সভাপতি সোহেল শেখ বলেন, ইউএনওর নির্দেশনায় অবৈধ বালু উত্তোলন রোধে এসিল্যান্ডের কর্মকান্ড প্রশংসনীয়। হঠাৎ অভিযানের ফলে বালু উত্তোলনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, খাল-বিলের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করা আমাদের দায়িত্ব। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে কোনোভাবেই শিথিলতা দেখানো হবে না। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কোটালীপাড়া উপজেলা প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে।
(টিবি/এএস/ডিসেম্বর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি
- মূল্যস্ফীতি নিয়ে এডিবির অশনি সংকেত
- ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
- ‘বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন’
- বাসের ভাড়া পুনঃনির্ধারণ, প্রজ্ঞাপন জারি
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ফাল্গুন
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আমার বটবৃক্ষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- আফগানদের বিদায় করে ফাইনালে ইংল্যান্ড
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- অন্ধ মানুষ
- আজো কাঁদে
-1.gif)








