‘লন্ডনে দিল্লিতে, পিন্ডিতে বসে রাজনীতি চলবে না'
ইসমাম আহমেদ, ঠাকুরগাঁও : ভোট কেন্দ্র নিরাপদ রাখতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তবে দেশকে ধারণ করে,ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন এ স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে, দেশকে ভালবাসলে দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে। লন্ডনে দিল্লিতে কিংবা পিন্ডিতে বসে আর কোন রাজনীতি করা চলবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ।
শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের “তারুণ্যের উৎসব” সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।
সাদিকা কায়েম বলেন, গত ৫৪ বছরে আমাদের যে আশা ছিল তা পূরণ হয়নি। গত ১৭ বছরে দেশে যে ফ্যাসিবাদী কাঠামো ছিল তাতে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। আমি বিশ্বাস করি তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকেই যাবে ইনশাল্লাহ।
ভোটে দল ও দলীয় প্রার্থী বিষয়ে জামাতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হলে ঠাকুরগাঁয়ের এয়ারপোর্ট চালু করবে। শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামোগত উন্নয়ন করবে, এছাড়া এ অঞ্চলের কৃষক শ্রমিক মজুর যারা আছে তাদের অধিকার আদায়ের জন্য কাজ করবে আমাদের প্রার্থীরা।
সীমান্ত বিষয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে যে সীমান্ত হত্যাকান্ড গুলি হয়েছে, প্রতিটি সীমান্ত হত্যাকান্ডের বিচার করা হবে। স্বাধীন বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশন চলবে না। এদেশে দিল্লির দালালদের স্থান হবে না।
জুলাই বিপ্লব তরুণদের হাত ধরে হয়েছে। অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু রাজনৈতিক বিভাজনের কারণে আন্দোলন সফল হয়নি। তরুণদের হাত ধরেই বিজয় এসেছে এদেশে তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। এই বাংলাদেশে তরুণরা যদি ইনসাফের পক্ষে থাকে তাহলে স্বাধীন বাংলাদেশে এক গণজোয়ার হবে। এই গণজোয়ারে ৫৪ বছরের বঞ্চনা গুলো সমূলে উৎপাটন হয়ে যাবে। উত্তরবঙ্গের কৃষি বিপ্লবের মাধ্যমে পুরো বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যাবে ইনশাল্লাহ। সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, জাতীয় গণশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান, ঠাকুরগাঁও ১ আসনের জামায়তে ইসলামের প্রার্থী দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও ২ আসনের আবদুল হাকিম এবং ঠাকুরগাঁও ৩ আসনের প্রার্থী মিজানুর রহমান মাস্টার সহ দলটির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
(এই/এএস/ডিসেম্বর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








