ঝিনাইদহে বেড়েই চলেছে খুনোখুনি, নিরপত্তাহীনতায় জনজীবন
হাবিবুর রহমান, ঝিনাইদহ : দেশের অন্যতম অপরাধ প্রবণ জেলা ঝিনাইদহ যেন আবারও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। তথ্য বলছে, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১৫ মাসে এই জেলায় অন্তত ৭০ টি হত্যাকাণ্ড ঘটেছে। হঠাৎ করেই বেড়ে যাওয়া এসব হত্যাকাণ্ডের কারণে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। সামাজিক আধিপত্য বিস্তার, মাদকসংশ্লিষ্ট বিরোধ ও চাঁদাবাজিসহ নানা কারণে এসব হত্যাকাণ্ড ঘটছে।
সবশেষ গত ৪ ডিসেম্বর রাতে ঝিনাইদহ শহরতলীর পবহাটি এলাকার একটি বাড়ি থেকে সাইমা আক্তার নামের চার বছর বয়সী শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, এদিন সকালে খেলা করতে প্রতিবেশী শান্তনা খাতুনের বাড়িতে যায় শিশু সাইমা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেয়েকে খুঁজে না পেয়ে থানায় জিডি করে বাবা সাইদুল। এর কয়েক ঘন্টা পরেই সাইমার গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, এতে করে জনজীবনে নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে। বিচারহীনতার কারণে হত্যাকাণ্ডের মতো ভয়ঙ্কর অপরাধ হঠাৎ করেই বেড়েছে। আইনের কঠোর প্রয়োগ না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। তুচ্ছ ঘটনায় মানুষের জীবন চলে যাচ্ছে । এ জন্য সামাজিক অবক্ষয়তাকে দায়ী করছেন তারা।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পারিবারিক ও সামাজিক বিরোধসহ নানা রকম অস্থিরতার কারণে সম্প্রতি হত্যার ঘটনা বেড়েছে। তবে প্রশাসন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও রহস্য উদঘাটনেও কাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ ডিসেম্বর ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের মাঠের পেছনে ওমর আলী নামের এক নসিমন চালককে কুপিয়ে হত্যা করা হয়। ২৯ নভেম্বর দুপুরে ঝিনাইদহ শহরতলীর পবহাটি এলাকায় দিনেদুপুরে প্রকাশ্যে মুরাদ হোসেন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্র্বৃত্তরা। ১৫ নভেম্বর বিকেলে নেশার টাকা না পেয়ে নারগিস আক্তারকে হাটুড়িপেটা করে হত্যা করে তাঁর ছেলে। ১৪ নভেম্বর সদর উপজেলার কম্বোডিয়া প্রবাসী মাহবুবুল ইসলামকে কুপিয়ে হত্যা করার হয়। ৩০ আক্টোবর সদর উপজেলার রাঙ্গিায়ারপোতা গ্রামে ইসহাক আলী নামের এক কৃষকের হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ৮ নভেম্বর কালীগঞ্জের পুকুরিয়া গ্রাম থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একইদিন দিনে হরিণাকু-ুর বাকচুয়া গ্রামের পানক্ষেত থেকে সখিরন নেছা নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ২৬ অক্টোবর শৈলকুপার পাইকপাড়া গ্রামে বিলকিস বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়। গত ২১ অক্টোবর রাতে শৈলকুপার কামান্না গ্রামে দুই গ্রুপের সংর্ঘষে মিন্টু বিশ্বাস নামের এক কৃষক নিহত হয়। ১০ অক্টোবর ঝিনাইদহ শহরতলীর গোপনাথপুর এলাকায় তাছলিমা খাতুন নামের এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্যমতে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে চলতি বছরের ৫ ডিসেম্বর পর্যন্ত ঝিনাইদহের ছয় উপজেলাতে ৭০ জন ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে শৈলকুপা থানায় ৯ জন, সদরে ২৩ জন, কালীগঞ্জে ১০ জন, হরিণাকুণ্ডুতে ৯ জন, কোটচাঁদপুরে ৮ জন ও মহেশপুরে ১১ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে গণপিটুনিতে নিহত হয়েছেন ৯ জন, প্রতিপক্ষের গুলিতে নিহত ৫ জন, কুপিয়ে হত্যা ২১ জন, ছুরিকাঘাতে নিহত হয় ৯ জন, শ্বাসরোধ করে হত্যা করা হয় ১২ জনকে। এছাড়া জেলার ছয়টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে অজ্ঞাত ৪ ব্যক্তিকে দাফন করে প্রশাসন।
জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি ও মানবাধিকার কর্মী আনোয়ারুজ্জামান আজাদ বলেন, ‘বর্তমানে ঝিনাইদহে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিশেষ করে মাঠ পর্যায়ে পুলিশ আগের মত আর কাজ করতে পারছে না। ফলে অনেকে এখন সন্ধ্যার পর রাস্তায় বের হতে ভয় পাচ্ছে। দিনের বেলায় সাধারণ মানুষ একা চলতে ভয় পাচ্ছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী আরো কঠোর না হলে এসব ঘটনা থামবে না। নইলে একের পর এক এসব অপরাধ ঘটতেই থাকবে। এগুলো আমাদের দেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকছে না। এগুলো নিয়ে প্রতিবাদ করলে উল্টো আমাদের নানা ধরণের হয়রানি করা হচ্ছে।’
মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ৈর শিক্ষক অপরাধ বিশ্লেষক মো. লিয়াকত আলী বলেন, ‘বিচারহীনতার কারণে এসব ঘটনা বেড়েই চলেছে। সেই সঙ্গে পারিবারিক সম্পর্ক দুর্বল হওয়া, নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় ও আত্মকেন্দ্রিক মানসিকতার কারণে মানুষ অসহিষ্ণু হয়ে পড়ছে। ফলে একে অপরকে খুন করতে দ্বিধাবোধ করছে না। তথ্যপ্রযুক্তির মাধ্যমেও অপরাধে জড়িয়ে পড়ছে তাঁরা। এছাড়াও গত বছরের ৫ অঅগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘদিন ধরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এ সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। যত দ্রুত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করা যাবে ততই এসব ঘটনা কমে আসবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ নজর দেওয়া উচিত।’
এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহফুজ ইসলাম বলেন, ‘রাজনৈতিক, পারিবারিক ও সামাজিক বিরোধসহ নানা রকম অস্থিরতার কারণে সম্প্রতি হত্যার ঘটনা বেড়েছ। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করেছে এ কই সঙ্গে হত্যার রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছে। শুধুমাত্র পুলিশ প্রশাসন কঠোর হলেই এসব অপরাধ দমন করা সম্ভব হবে না। এ জন্য সমাজের সকল শ্রেনীপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’ তিনি আরো বলেন, সমাজের বিভিন্ন শ্রেনিপেশার মানুষকে নিয়ে আমরা বিট পুলিশিং এর মাধ্যমে মানুষকে সচেতন করছি। আশা করছি শিগগিরই এ ধরণের অপরাধ কমে আসবে।’
(এইচআর/এএস/ডিসেম্বর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
০৩ মার্চ ২০২৬
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
-1.gif)








