দিনাজপুরে হাসপাতালে ফেলে যাওয়া সেই শিশুটি স্থান পেলো এক নিঃসন্তান দম্পতির কাছে
শাহ্ আলম শাহী, দিনাজপুর : এক অভাগা প্রসূতি চিরকুট লিখে হাসপাতালে ফেলে যাওয়া সেই আলোচিত নবজাতক শিশুকে অবশেষে এক নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করেছে দিনাজপুর সদর উপজেলা প্রশাসন।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতাল কর্তৃপক্ষ এবং দিনাজপুর সদর উপজলা প্রশাসনের উপস্থিতিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে যাওয়া সেই আলোচিত নবজাতক শিশুটিকে সুস্থ্য করে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এক নিঃসন্তান দম্পতির নিকট অনুষ্ঠানেকভাবে হস্তান্তর করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ হতে প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ড এর সদস্য সচিব গোলাম আজম ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ নুরুল ইসলাম, দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারন সম্পাদক মোঃ শামীম কবির, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শহিদুর ইসলাম খান (শাহীন খান), শিক্ষা, তথ্য ও যোগাযোগ সম্পাদক আলহাজ্ব মোঃ হারুন-অর-রশিদ, নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ তোতা ও কাশী কুমার দাস ঝন্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
হস্তান্তর অনুষ্ঠনে সাংবাদিকদের সার্বিক বিষয় তুলে ধরে অধ্যাপক ডাঃ মোঃ নুরুল ইসলাম বলেন, গত ৬ নভেম্বর একজন মহিলা বাজারের ব্যাগে নবজাতক শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং নবজাতক শিশুটির মাকে ডেকে আনার কথা বলে মহিলাটি পালিয়ে যায়। পরে আমরা নবজাতক শিশুর সঙ্গে একটি চিরকুট পাই। তাতে লেখা রয়েছে শিশুটি মুসলিম। বিশেষ কারণে ফেলে গেলাম কাউকে লালন-পালন করতে দিবেন মানুষ করার জন্য। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অরবিন্দ শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে সু চিকিৎসার জন্য অনুরোধ করে পত্র দেওয়া হয়। পরে তারা শিশুটিকে সুস্থ্য করে তুলে। তারই প্রেক্ষিতে ১১ নভেম্বর উপজলা শিশু কল্যাণ বোর্ডের সভায় শিশুটিকে লালন পালন করার জন্য পরিচর্যাকারীর জন্য ঘোষণা দিলে ১৫টি আবেদন পড়ে।
আবেদনগুলি যাচাই-বাছাই করে আমরা নওগাঁ উপজেলার এনায়েতপুর (শান্তাহার) এলাকার এক নিঃসন্তান দম্পতিকে হস্তান্তর করছি। সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন বলেন, শিশুটিকে লালন-পালন করার জন্য এবং চিকিৎসা প্রদানে অরবিন্দ শিশু হাসপাতাল যে অবদান রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই এই শিশুটি একদিন আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির নিবেদিত প্রাণ হবে।
(এসএএস/এএস/ডিসেম্বর ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
০৩ মার্চ ২০২৬
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
-1.gif)








