ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরব পৌরসভার পক্ষ থেকে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী পৌরকর মেলার আয়োজন করা হয়েছে। ৮ ডিসেম্বর সোমবার ভৈরব পৌরসভার হোল্ডিং ট্যাক্স প্রদানের সুবিধার্থে পৌরকর মেলা নামে এই মেলার আয়োজন করা হয়। পৌরসভার কর মেলা উদ্বোধন করেন, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশীদ।
ভৈরব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের মিয়া তার বাড়ির ৬৪ হাজার ৫৪৭ টাকা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশীদ এর হাতে তুলে দিয়ে পৌরকর মেলার সূচনা করেন। এর আগে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশীদ ফিতা কেটে এ মেলার শুভ উদ্বোধন করেন।
পৌরকর মেলায় ভৈরব পৌরসভার ১২টি ওয়ার্ডের স্থায়ীভাবে বসবাসকারী লোকজন তাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স প্রদান করেন। ইতিমধ্যে অনেকেই এই পৌরকর মেলায় উপস্থিত হয়ে তাদের নিজ নিজ বাড়ির হোল্ডিং ট্যাক্স প্রদান করেছেন। পৌরকর মেলায় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, প্রশাসনিক কর্মকর্তা আলী হোসেন, কর আদায়কারী মো. শাহানোয়াজ আহম্মেদ, বাজার পরিদর্শক নবী হোসেনসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পৌরকর মেলার প্রথম দিনে ১৪০ জন হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেন। মেলায় পৌরসভার তহবিলে প্রায় ৬ লক্ষ টাকা জমা হয়। কর মেলার হোল্ডিং ট্যাক্স আদায়ে সহযোগিতা করেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ভৈরব শাখা। এ সময় যারা কর মেলায় হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেন তাদের প্রত্যেককে একটি করে সার্টিফিকেট, পুরস্কার প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কর আদায়কারী মো. শাহানোয়াজ আহম্মেদ বলেন, এই পৌরকর মেলা চলবে ৯ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত। পৌরসভার স্থায়ী বসবাসকারীরা যাদের হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে তাদের সবাইকে মেলায় এসে হোল্ডিং ট্যাক্স প্রদানের অনুরোধ জানাচ্ছি।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশীদ বলেন, মেলাটি আসলে একটু ভিন্নধর্মীভাবে আয়োজন করা হয়েছে। বিভিন্ন মেলার আয়োজন দেখেছি। এবারই হোল্ডিং ট্যাক্স প্রদানের জন্য কর মেলার আয়োজন করা হচ্ছে। পৌরসভার জনগণের হোল্ডিং ট্যাক্স প্রদানের সুবিধার্থে এই মেলার আয়োজন করা হয়েছে। এ রকম মেলার আয়োজন করা হলে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে। ভবিষ্যতেও এ ধরণের মেলার আয়োজন করা হবে। সবাই সচেতন হলে পৌরসভার হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকবে না, পৌরসভার আয় বৃদ্ধি পেলে পৌর এলাকার উন্নয়নমূলক কাজ আরো গতিশীল হবে।
(এসএস/এএস/ডিসেম্বর ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- সরকারিভাবে পালিত হবে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবস
- মুক্তিবাহিনী গৌড়িপুর থানায় অবস্থানরত পাকসেনাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে হেনস্তার শিকার নারী চিকিৎসক, অভিযোগ সাবেক শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ভর্তি ৪৩ জন
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
- দিনাজপুর সরকারি মহিলা কলেজে ইতিহাস বিভাগের জমকালো এক দশক পূর্তি
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- বনদস্যু আশরাফ ও মাহামুদুলসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল
- কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু
- দিনাজপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, চার গাড়িতে ভাঙচুর-লুটপাট
- গোপালগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ
- ঝুট বোঝাই ট্রাক থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
- পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি
- চাটমোহরে হাসপাতাল কোয়ার্টারে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি
- সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সবজি বাগান ধুলিস্যাৎ
- কাপ্তাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
- বড়াইগ্রামে প্রায় ৯০ হাজার পরিবারের তথ্য নিবে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীরা
- মহম্মদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
- ফুলপুরে দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- ‘এক সময় মূর্তির হাত-পা ভাঙা হয়েছে, মামলাগুলি হতো বিএনপির বিরুদ্ধে’
- সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষিকা নিহত
- শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
- কাশিয়ানীতে ‘পর্দা টাঙিয়ে’ রেলের জমিতে ভবন নির্মাণ
- সালথায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত
- জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- পঞ্চগড়ে কৃষকদের মাঝে কৃষি পূর্ণবাসন প্রনোদনা বিতরণ
- ফানুস উৎসব থেকে বলছি
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
-1.gif)








