চট্টগ্রামে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার : ১০ ডিসেম্বর ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সীতাকুন্ডের ফকিরহাট জাফরাবাদ এলাকায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ–২০২৫।
আজ বুধবার সকালে হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসা অডিটোরিয়ামে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে দিনব্যাপী এ মানবিক সেবা কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুহাম্মদ মিসবাহ উদ্দিন এবং নাতে রাসুল পরিবেশন করেন লাবিবা লিয়াকত সোহা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব রিয়াজুল হক, যিনি বিভিন্ন পর্ব সুচারুভাবে পরিচালনা করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মাইটিভি চট্টগ্রাম ব্যুরোচিফ ও সাপ্তাহিক চট্টবাণী সম্পাদক ও প্রকাশক হাজী মো. নুরুল কবির। তিনি বলেন, “মানবাধিকার প্রতিষ্ঠার মূল অঙ্গ হলো মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব, আর জাতীয় রোগী কল্যাণ সোসাইটির এ উদ্যোগ মানবতার উজ্জ্বল উদাহরণ।”
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট গবেষক ডা. মাহতাব হোসাইন মাজেদ। তিনি বলেন, “মানবাধিকার কেবল আইনের বিষয় নয়—এটি মানুষের মর্যাদা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ন্যায়বিচারের পূর্ণাঙ্গ অধিকার। এ বিশ্বাস থেকেই ২০২০ সাল থেকে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি দেশের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্যসেবা, রক্তদাতা কার্যক্রম, শীতবস্ত্র বিতরণসহ নানান মানবিক উদ্যোগ পরিচালনা করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সংগঠনের প্রকৃত সাফল্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা এইচ এম গিয়াস উদ্দিন মেহেরী। তিনি বলেন, “শিক্ষার্থীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠা সদস্য সাইফুল ইসলাম চৌধুরী বলেন, মানবিক কার্যক্রম সমাজের সবচেয়ে দুর্বল ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে, স্বাস্থ্যসেবা ও মৌলিক সহায়তা প্রতিটি মানুষের অধিকার। এই ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক চেতনা জাগ্রত করে, যা আমাদের সমাজকে আরও শক্তিশালী ও উন্নত করে। জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সদস্য এম. মোকছুদুর রহমান মিয়াজী, গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্স প্রতিষ্ঠাতা সদস্য সচিব স. ম. জিয়াউর রহমান, এবং কেন্দ্রীয় সদস্য ডা. মুহাম্মদ জামাল উদ্দিন। এছাড়াও সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারীদের সাধারণ রোগ নির্ণয়, স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয়দের মতে, শীতপ্রবাহের সময়ে এ উদ্যোগটি ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী।
(ওএস/এসপি/ডিসেম্বর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
- শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
০৮ সেপ্টেম্বর ২০২৬
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
-1.gif)








