তদন্ত কমিটির সামনে শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল এলাকাবাসী
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : তদন্ত কমিটির সামনে শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ২শ’ মানুষ। বিক্ষুব্ধরা শিক্ষকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উত্থাপন করেন। তারা তদন্ত কমিটির হাতে লিখিত অভিযোগ হস্তান্তর করেন। অবিলম্বে ওই শিক্ষকের স্থায়ী বদলির দাবিতে তারা স্লোগান দেন। খবর পেয়ে ওসি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের শান্ত থাকা ও তদন্তে সহযোগিতার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার দুপুরে এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা সদরের ৬নং ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক তপতী বাড়ৈর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্লাস ফাঁকি, শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণসহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে এলাকাবাসী লিখিত অভিযোগ দাখিল করেন। এতে ভিত্তি করে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্ত কমিটি গঠন করে।
এদিন দুপুরে তদন্ত টিম স্কুলে পৌঁছালে ক্লাস্টার এলাকার দুই শতাধিক শিক্ষার্থীর অভিভাবক জড়ো হয়ে তপতী বাড়ৈর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উত্থাপন করেন। তাকে এ বিদ্যালয় থেকে স্থায়ী বদলীর দাবিতে ক্ষোভ প্রকাশ করেন।
অভিভাবক এমদাদ আলী বলেন, তপতী ম্যাডাম যোগদানের পর থেকেই বিদ্যালয়ে অরাজকতা তৈরি হয়েছে। ইচ্ছেমতো স্কুলে আসেন, ক্লাস নেন না। তার শিশু সন্তানকে দিয়ে ক্লাসে মোবাইল চালান। আমরা দ্রুত তার বদলী চাই। তা না হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী দেওয়া হবে।
অভিভাবক শাহনাজ বেগম বলেন, তপতী ম্যাডামের বাজে আচরণের জণ্য এখানে কোন ভালো শিক্ষক থাকতে চায় না। শিক্ষকদের সঙ্গেও তার আচরণ ভালো নয়। ছাত্র-ছাত্রীরাও তার ভয়ে থাকে। ক্লাসে বাচ্চাদের ওপর নির্যাতন করেন।
অভিভাবক শাহাদাত গাজী অভিযোগ করেন, আমরা বহুবার তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো সমাধান হয়নি। তিনি উল্টো ভয়ভীতি দেখান। শুনেছি তার একাধিক বিয়ে রয়েছে। শুনেছি এক শিক্ষা কর্মকর্তাকে ফাঁসিয়ে ২০ লক্ষ টাকা নিয়েছেন। তার কারণে কেউ এই স্কুলে থাকতে চায় না। অনেক সহ্য করেছি আর না। আমরা তার স্থায়ী বদলী চাই। কর্তৃপক্ষ যদি তার বদলী না করে তাহলে আমরা আমাদের সন্তানদের এখানে পড়াবো না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা মন্ডল জানান, গত বছর আমি এখানে যোগ দেওয়ার আগ পর্যন্ত তপতী বাড়ৈ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। দায়িত্ব হস্তান্তরের সময় আর্থিক হিসাব দিতে পারেননি। নিয়মশৃঙ্খলা মানেন না, ক্লাসও ঠিকমতো নেন না। বিষয়টি নিয়ে শিক্ষা অফিসে একাধিকবার জানিয়েছি।
সহকারি শিক্ষক প্রনয় বিশ্বাস ও দীপক গাইন বলেন, তপতী ম্যাডামের আচরণ সবসময়ই উৎশৃঙ্খল। ভয় পেয়ে তাকে আমরা কিছু বলতে পারি না। তার কারণে অনেক শিক্ষকই বদলী নিয়ে চলে গেছেন এখান থেকে।
অভিযুক্ত তপতী বাড়ৈ সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি। এ কারেণে তার বক্তব্য পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, আমি ঘটনা স্থলে গিয়ে অভিবাবকদের শান্ত থাকতে বলি। তদন্ত কর্মকর্তাদের তদন্তে সহযোগিতা করার আহবান জানাই।
তদন্ত কমিটির সদস্য সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো: আহসান বলেন, আমরা অভিযোগকারীদের সহ অভিযুক্ত শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে বক্তব্য নিয়েছি। তদন্ত প্রতিবেদন উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হবে।
উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন বলেন, তপতী বাড়ৈর বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
(টিবি/এসপি/ডিসেম্বর ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








