ছেলের কাছে পাওনা টাকা না পেয়ে বৃদ্ধা মায়ের ওপর হামলা, থানায় অভিযোগ
শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছেলে এমরান হোসেন মুকুলের কাছে পাওনা টাকা না পেয়ে তার ৬৫ বছর বয়সী বৃদ্ধা মা মমতাজ বেগমের ওপর হামলা করেছে পাওনাদাররা। গত বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ গ্রামের এ ঘটনা ঘটে। আহত ওই বৃদ্ধাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই বৃদ্ধার ছোট ছেলে মো. অনিক বাদি হয়ে আজ বৃহস্পতিবার সকালে ৪ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ গ্রামের হাবিবুল্লাহর ছেলে এমরান হোসেন মুকুলের কাছ থেকে একটি সমিতির লেনদেন নিয়ে ওই এলাকায় গ্রাহকরা টাকা পান। গত বুধবার বিকেলে গ্রাহক মাঝের চর গ্রামের ফজলুল হকের ছেলে ফয়সাল মিয়া, তার মা আকলিমা বেগম, সেকেরহাট গ্রামের হামিরউদ্দিনের ছেলে জয়নাল ও চরতালিমাবাদ গ্রামের সুরুজ মিয়ার ছেলে হাসানসহ আরো ৩-৪ জন মিলে এমরানের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে তাকে না পেয়ে তার বৃদ্ধা মা মমতাজ বেগমের ওপর হামলা করে বেধড়ক মারধর করে। হামলাকারীদের হাতে থাকা লাঠির আঘাতে ওই বৃদ্ধার কোমড় ভেঙে যায়। এসময় বৃদ্ধার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বাদি অনিক জানান, তার বড় ভাই এমরান হোসেন মুকুল, ফারুকুল ইসলাম শাহিন ও কামাল হোসেন মিলে ওই এলাকায় একটি সমিতির গড়ে তোলে। ওই সমিতিতে প্রায় ৩ শতাধিক মানুষ ঋণ গ্রহণ ও সঞ্চয় করে। সমিতির আর্থিক অবস্থা খারাপ হওয়ার পর তারা আত্মগোপনে চলে যায়। এ আর্থিক ঘটনায় সঙ্গে তার ভাই মুকুল জড়িত থাকলেও তারা কেউ জড়িত না। এ পাওনা টাকা না পেয়ে কয়েকজন মিলে তাদের বাড়িতে গিয়ে তার মায়ের ওপর হামলা করে কোমড়ের হাড় ভেঙ্গে ফেলে। এ হামলার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। অভিযুক্ত ফয়সাল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ও তার মা হামলা করেননি বলে দাবি করেন। তবে সেখানে ওই বৃদ্ধাকে টেনে নেওয়ার সময় পড়ে গিয়ে আহত হন বলে দাবি করেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
(এসবি/এসপি/ডিসেম্বর ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- ‘বিএনপি করেন বা অন্য দল, সবার জন্য এনসিপির দরজা খোলা’
- গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার
- ‘প্রচন্ড লড়াই শেষে পাকবাহিনী বরিশাল শহর দখল করে নেয়’
- ‘বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব হয়েছে’
- ফরিদপুরে বিলের মধ্যে দ্বীপে মেহগুনি গাছের সঙ্গে ঝুলছিলো রঞ্জিতের মরদেহ
- একটি ক্ষুদ্র পুরাতন গল্প
- ভালুক ও মৌমাছির গল্প
- তেলের কৃত্তিম সংকট সৃষ্টি করা হয়েছে : ফখরুল
- রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল
- টাঙ্গাইলে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
- নলডাঙ্গা এস্টেট নিয়ে নতুন গবেষণায় উন্মোচিত মুঘল বাংলার ভিন্ন বাস্তবতা
- সাতক্ষীরায় বিপুল পরিমান রাসায়নিক মিশ্রিত আম জব্দের পর বিনিষ্ট
- সাতক্ষীরায় ৬৩ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক
- বগুড়ায় মুচলেকা দিয়ে ম্যাডাম ডাকা হতে অব্যাহতি পেলেন পিকআপ চালক
- ফরিদপুরের কানাইপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- কোটালীপাড়ায় ডাকাতি করে পালানোর সময় ৪ ডাকাত আটক
- জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ
- অসাম্প্রদায়িক ও শোষিত মানুষের কণ্ঠস্বর পঙ্কজ ভট্টাচার্য
- ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে খুন, স্বর্ণালংকার লুট
- সমৃদ্ধ আগামী গড়তে মেধার সুরক্ষা নিশ্চিত হোক
- ওমরায় যেতে বাধা দেওয়ার অভিযোগে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন
- ‘আরও ভালো ব্যাটিং করতে পারি’
- বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পীযূষ সিকদার’র কবিতা
- রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
-1.gif)








