টাঙ্গাইল- ১
আওয়ামী চাকে বিএনপি-জামায়াতের ঢিল
সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে টাঙ্গাইল- ১ আসনটি টানা ২৪ বছর ধরে আওয়ামী লীগের দখলে থাকা এই আসনে এরইমধ্যে লেগেছে ভোটের হাওয়া। ভোটারদের মনোযোগ আকর্ষণে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা।
অতীত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, টাঙ্গাইল-১ আসন বরাবরই আওয়ামী লীগের দখলে ছিল। এ আসনে আওয়ামী লীগ ৮ বার, বিএনপি ২ বার এবং জাসদ ও স্বতন্ত্র প্রার্থী ১ বার করে নির্বাচিত হয়েছে।
১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২৯৩ আসন পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলেও এ আসনটি হাতছাড়া হয়ে যায়। সেবার জাসদের প্রার্থী আব্দুস সাত্তার বিজয়ী হন। এরপর ১৯৭৯ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী সৈয়দ হাসান আলী চৌধুরী, ১৯৮১ সালের উপনির্বাচনে বিএনপি থেকে সৈয়দা আশিকা আকবর, ১৯৮৬ সালে আওয়ামী লীগের প্রার্থী নিজামুল ইসলাম, ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আনোয়ারুল হক, ১৯৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসান চৌধুরী, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুস ছালাম তালুকদার ও ৯৬ সালের জুনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসান চৌধুরী বিজয়ী হন।
এরপর ২০০১ সাল থেকে টানা ২০২৪ সাল পর্যন্ত এই আসনের এমপি ছিলেন আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক।১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের পর বিএনপির কোনো প্রার্থী এ আসন থেকে জয়লাভ করতে পারেননি। তবে এবার বিএনপি এ আসন পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে।
এ আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনকে ধানের শীষ প্রতীক দিয়ে ভোট যুদ্ধে মাঠে পাঠিয়েছে বিএনপি। তবে
জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে মাঠে প্রচারণা চালাচ্ছেন জেলা শাখার পেশাজীবী সম্পাদক ও মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোন্তাজ আলী।
দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে থাকা এই আসন পেতে বিএনপি ও জামায়াতে ইসলামী সরব থাকলেও অন্য কোনো দলকেই এখনো মাঠে তেমন ভাবে দেখা যায়নি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি।
এ আসনে টানা ৫ বারের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক কৃষি ও খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। বর্তমানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
ভোটাররা বলছেন, এবারের নির্বাচনে তারা বুঝেশুনে প্রার্থীকে ভোট দেবেন। যিনি সাধারণ মানুষের পক্ষ কাজ করবেন এবং যেকোনো বিপদ-আপদে যাকে পাওয়া যাবে তাকেই ভোট দেবেন।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৬৪৩ জন। এরমধ্যে নিবন্ধিত নতুন ভোটার ২০ হাজার ২৬০ জন।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেন, ‘বিগত সময়ে আমি আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছি। মধুপুর-ধনবাড়ীতে উন্নয়নের নামে অনেক লুট হয়েছে। আমাদের নামে মিথ্যা মামলা ও নির্যাতন করা হয়েছে। আমাদের এলাকায় থাকতে দেওয়া হয়নি। গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের কোনো কার্যক্রম নেই। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি নির্বাচনে জয়ী হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারবো।’
জামায়াতে ইসলামীর প্রার্থী মোন্তাজ আলী বলেন, ‘বিগত সময়ে এ আসন থেকে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেননি। আর বর্তমানে মধুপুর ও ধনবাড়ীতে ব্যাপকহারে চাঁদাবাজি চলছে। এসব থেকে সাধারণ মানুষ মুক্তি চায়। আশা করছি নির্বাচন হলে আমি জয়লাভ করবো। সবাইকে নিয়ে সুন্দর মধুপুর ও ধনবাড়ী উপজেলা গড়ে তুলতে চাই।’
(এসএম/এসপি/ডিসেম্বর ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
০৩ মার্চ ২০২৬
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
-1.gif)








