রাজারহাটে মহান বিজয় দিবস পালিত
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বর শহীদ মিনারে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
এরপর রাজারহাট উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড, প্রেসক্লাব রাজারহাটসহ উপজেলার সকল সাংবাদিক সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা সাব-রেজিষ্টার অফিস, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, আনসার ভিডিপি, সিভিল ডিফেন্স, ও উপজেলা স্কাউটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। পরে ঠাটমারী বধ্যভূমি স্মৃতি স্তম্ভেও উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পুষ্পস্তবক অর্পণ করেন।পরে সকাল সাড়ে ৮টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়োনো ও পায়রা অবমুক্ত করণ, পুলিশ-আনসার ভিডিপি, সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ শেষে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শন ও প্রীতি ফুটবল ম্যাচ, শিমুদের চিত্রাঙ্কন প্রতিয়োগীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা প্রশাসন।
অপরদিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. আ. ওয়াদুদ, প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুন যদু ও আসাদুজ্জামান আসাদ প্রমূখ। শেষে উপজেলা পরিষদ সাংস্কৃতিক মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(পিএস/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘পাকিস্তানের আভ্যন্তরীন ব্যাপারে ভারতের হস্তক্ষেপ পূর্ব পরিকল্পিত’
- মানুষ
- মুকুটি আর কুকুটি
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- মানুষ
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







