জামালপুরে লাইফ কেয়ার হসপিটালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রাজন্য রুহানি, জামালপুর : মহান বিজয় দিবস উপলক্ষে রোগীদের মুখে বিজয়ের হাসি ফোটাতে জামালপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে লাইফ কেয়ার হসপিটাল।
আজ মঙ্গলবার শহরের নিউ কলেজ রোড কাচারিপাড়ায় অবস্থিত হসপিটাল ভবনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী এ চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে কয়েক শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে কার্ডওলজি, মেডিসিন, শিশু, গাইনী, অর্থোপেডিক্স, চর্ম ও ডায়াবেটিস রোগ বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় দায়িত্বরত চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও রোগীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা রোগীরা বলেন, বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ার ফলে বিনামূল্যের চিকিৎসাসেবা দরিদ্র মানুষের জন্য একটি বড় সহায়তা। তারা লাইফ কেয়ার হসপিটালের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
লাইফ কেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বি রুশো জানান, মহান মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে এবং বিজয় দিবসকে অর্থবহ করে রোগীদের মুখে বিজয়ের হাসি ফোটাতেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
মেডিকেল ক্যাম্প চলাকালে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিজয় দিবসে এমন মানবসেবামূলক উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন।
(আরআর/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








