অপারেশন ডেভিল হান্ট ফেজ- ২’
যশোরে দুই দিনে আ. লীগের ৩৮ জন নেতাকর্মী আটক
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ‘ফ্যাসিস্টদের’ দমনের অংশ হিসেবে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় যশোর জেলাজুড়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত দুই দিনের অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাসহ অন্তত ৩৮ জনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় এই ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
যশোর জেলা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত থেকে জেলা ডিবি পুলিশ ও বিভিন্ন থানা পুলিশ এই বিশেষ অভিযান শুরু করে।
সোমবার রাতভর প্রথম ধাপের অভিযানে ডিবি পুলিশ ও থানা পুলিশ মোট ১৮ জনকে আটক করে। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা, জেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আটককৃতদের মধ্যে রয়েছে, জেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল গাজী। যাকে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির মামলায় আটক করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শরীফ আব্দুল্লাহ আল মারুফ পিয়াল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আব্দুল্লাহ আল মাসুদ হিমেল। ২০১৮ সালের নির্বাচনকালীন বোমা হামলার মামলায় আটক করা হয়েছে, আলী হোসেন ও জিল্লু ফরাজিকে। চৌগাছা ইউপি সদস্য উজ্জ্বল হোসেনকে বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় আটক করা হয়েছে। চুরির মামলায় আটক কিশোর গ্যাং চক্রের সদস্য অমিত হাসান।
এই অভিযানে বাঘারপাড়া, শার্শা, অভয়নগর, কেশবপুর ও মণিরামপুর থানা এলাকা থেকে নাশকতার মামলা ও ককটেল উদ্ধারের ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ইউপি সদস্যদেরও আটক করা হয়।
মঙ্গলবার রাতে দ্বিতীয় ধাপের অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ সাইবার ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ২০ জন নেতাকর্মীকে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন, ০৯ নম্বর আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, যশোর সদর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য হোসেন আলী, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভি, চাঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেনসহ আরও অনেকে।
যশোর জেলা পুলিশ সূত্র নিশ্চিত করেছে, আটককৃত মোট ৩৮ জনকেই বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার ও বুধবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের সকলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধীদের ধরতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, জেলায় প্রথমদিনের অভিযানে ১৮ জন এবং দ্বিতীয় দিনের অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যহত রয়েছে।
(এসএমএ/এএস/ডিসেম্বর ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








