‘আগামী নির্বাচন বড় চ্যালেঞ্জ, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে’
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার ২১ নং বোড়াশী ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় এক আলোচনা সভা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে. এম. বাবর। তিনি তার বক্তব্যে বলেন, "২১ নং বোড়াশী ইউনিয়ন গোপালগঞ্জ সদরের সবচেয়ে নিকটবর্তী এবং একটি অত্যন্ত শক্তিশালী ইউনিট। এই ইউনিয়নে বিএনপি ও যুবদলের অবস্থান সুদৃঢ় হলে গোপালগঞ্জে আমাদের দলের হাত আরও শক্তিশালী হবে।"
আগামী নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ডা. বাবর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "আমাদের টার্গেট একটাই—আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয়। এর কোনো বিকল্প নেই। এজন্য আপনাদের ডোর-টু-ডোর (দ্বারে দ্বারে) যেতে হবে। মানুষের মন জয় করে, ভালো ব্যবহার দিয়ে তাদের ভোটকেন্দ্রে আনতে হবে। কারো সাথে উচ্চবাচ্য বা খারাপ আচরণ করা যাবে না।"
নেতাকর্মীদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, "নির্বাচনে জয়ী হতে পারলে যারা বিভিন্ন মিথ্যা মামলায় জর্জরিত আছেন, তাদের আইনি সহায়তা ও হয়রানি থেকে মুক্তির ব্যবস্থা করা হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব।" বক্তব্যে তিনি দৃশ্যমান প্রতিপক্ষ হিসেবে জামায়াতের কথা উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন এবং আগামী দুই মাস দিনরাত পরিশ্রম করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্মিত এই কার্যালয় ২১ নং বোড়াশী ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সহ-সভাপতি হাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক যোবায়ের শেখ ও কায়েস ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব কামাল ভান্ডারী এবং ২১ নং বোড়াশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
(টিবি/এএস/ডিসেম্বর ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








