কোটালীপাড়ায় প্রণোদনার সার-বীজ পেল ৬ হাজার ৭৫০ কৃষক
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে রবি ও বোরো মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৭শ’৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বীজের মধ্যে রয়েছে গম, সরিষা, সূর্যমুখী, পেঁয়াজ, মসুর, খেসারী, মুগ, চিনাবাদ, উপশী বোরোধান ও হাইব্রিড বোরোধান। রাসায়নিক সার ডিএপি ও এমওপি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, কৃষক প্রতি গম বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়েছে।গমে ৫শ’ জন কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ-সার পেয়েছেন।
সরিষায় এ মৌসুমে ৬ শ’ কৃষককে প্রণোদনার বীজ-সার দেওয়া হয়েছে। কৃষক প্রতি ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে।
ওই কর্মকর্তা আরো জানান, সূর্যমূখীতে ৪৫ জন কৃষক ১ কেজি করে সূর্যমূখী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার পেয়েছেন । চিনা বাদামে ৩০ জন কৃষক ১০ কেজি করে চিনা বাদম বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার পেয়েছেন। পেঁয়াজে ৫৫ জন কৃষকের হাতে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে। ৬০ জন কৃষক মুগডালে প্রণোদনা পেয়েছেন। প্রত্যেকে পেয়েছেন ৫ কেজি করে মূগ ডালের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার। মসুরে ১৩০ জন কৃষককে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। খেসারীতে ২১০ জন কৃষককে ৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।
এছাড়া প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড বোরোধনের বীজ দেওয়া হয়েছে। উপশী বোরো ধানে প্রণোদনা পেয়েছেন ১৩০ জন কৃষক। কৃষক প্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে।
কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় প্রেণোদনার সব বীজ-সার বিতরণের তথ্য জানিয়ে আরো বলেন, রবি মৌসুমে বীজ সার পেয়ে কৃষক ৫শ’ বিঘায় গম, ৬শ’ বিঘায় সরিষা, সূর্যমূখী ৪৫ বিঘায়, চিনা বাদাম ৩০ বিঘায়, পেঁয়াজ ৫৫ বিঘায়, মুগডাল ৬০ বিঘায়, মসুর ১৩০ বিঘায়, খেসারী ২১০ বিঘা জমিতে আবাদ বৃদ্ধি করবে। এছাড়া ৫ হাজার বিঘা জমিতে হাইব্রিড বোরোধান ও ১শ’৩০ বিঘা জমিতে উপশী হাইব্রিড ধানের আবাদ বাড়াবেন। এতে কোটালীপাড়া উপজেলার ৬ হাজার ৭শ’৫০ বিঘা জমিতে রবি ফসল ও বোরো ধানের আবাদ বৃদ্ধি পাবে। এ উপজেলায় রবি মৌসুমে এসব ফসলের উৎপাদন বাড়বে বলে জানান ওই কর্মকর্তা।
(টিবি/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








