E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১০ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা 

২০২৫ ডিসেম্বর ২০ ১৯:৩০:৪৫
১০ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর সংবাদ সম্মেলন করে ১০ আওয়ামী লীগ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ আজ শনিবার বিকালের দিকে দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংবাদ সম্মেলনে করে তারা একযোগে স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

এরা সবাই মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির বিভিন্ন পদে ছিলেন।

এরা হলেন- জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন শেখ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি অভি বাগচী, বিদ্যুৎ বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্যামল বাগচী, সদস্য শিশির বাগচী, হরিচাদ বাকচী, নারায়ন গোলদার, রঞ্জন গাইন।

সংবাদ সম্মেলনে ১০ আওয়ামী লীগ নেতার স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আজ থেকে আমরা সবাই একযোগে আওয়ামী লীগের সব পদ পদবী ও কর্মকাণ্ড থেকে অন্যের বিনা প্ররোচনায় স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম।

(টিবি/এসপি/ডিসেম্বর ২০, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test