নড়াইলে বিএনপি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ একাধিক বাড়িঘরে হামলা ভাঙচুরের অভিযোগ
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্ৰাম ইউনিয়নের কলাগাছি-রায়গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি অফিস, শিক্ষা প্রতিষ্টানসহ বাড়ীঘরে হামলা ও ভাঙচুরের
ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কলাগাছী বাজারে সবুজ সরদারের ছেলে সাকিব সরদারের সাথে স্হানীয় আ'লীগ কর্মী করিম শেখের সাথে বাক-বিতন্ডার ঘটনা ঘটে।
এর জের ধরে নোয়াগ্ৰাম ইউনিয়ন আওয়ামী লীগের নেতা উত্তম সাহা, সমীর ঘোষ, আলাউদ্দিন মোল্যা, মাহাবুর মোল্যা, সাহাবুর, কামাল শেখ, গফফার শেখসহ ২৫/৩০ জনের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে কলাগাছী বাজারে অবস্হিত স্হানীয় বিএনপির অফিস ভাংচুর করে। এ সময় দুর্বৃত্তরা সাকিব সরদার (১৯) নামে একজন শিক্ষার্থীকে মারধোর করে।
এরপর দুর্বৃত্তরা আর কে, কে, জনতা মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী হাবিবুর রহমান ও অফিস সহায়ক হেলাল উদ্দিনের ওপর চড়াও হয়। অবস্থা বেগতিক দেখে তারা স্কুল ভবনে আশ্রয় নেয়। এ সময় দুর্বৃত্তরা স্কুলের চেয়ার, টেবিল ভাংচুর করে।
এ ঘটনায় বিএনপি নেতা সাবু সরদারের সাথে কথা হলে তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা করিম,সমীর ঘোস,উত্তমসহ ২৫/৩০ জন বিএনপি অফিস ভাংচুর, স্কুলে আক্রমণ এবং ঘরবাড়ি ভাংচুর করেছে, যা দুঃখজনক। আমি হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।
এ বিষয়ে আ'লীগ নেতা সমীর ঘোষ ও উত্তম সাহার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের দুজনের ফোন নম্বর বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায় নাই। তবে করিম শেখ নামে একজন আ'লীগ নেতা বলেন, ' ঘটনা তুচ্ছ এর সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।
এ ব্যাপারে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(আরএম/এসপি/ডিসেম্বর ২১, ২০২৫)
পাঠকের মতামত:
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
০১ মে ২০২৬
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
-1.gif)








