গোপালগঞ্জে আ’লীগের আরো ২৭ নেতাকর্মীর পদত্যাগ
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় পদ পদবী থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে ২৭ নেতা-কর্মী । ফলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদত্যাগ ঘোষণার ধারা অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার বিকালে ও গতকাল সোমবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া প্রেসক্লাবে ও মুকসুদপুর উপজেলার মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করে ওই নেতারা পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতারা হলেন- টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী আশরাফুল ইসলাম টিটো, ৭ নং ওয়ার্ডের সহসভাপতি আব্দুস সাত্তার শেখ, সহসভাপতি মোঃ ইলিয়াস শেখ (ইলি), যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম।
মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. কাবুল শেখ, শ্রম বিষয়ক সম্পাদক ইদ্রিস শেখ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বিকাশ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পটু লস্কর, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মোল্যা, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান চুন্নু, সাধারণ সম্পাদক নাসির শেখ, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিউদ্দীন খন্দকার আলো, সদস্য, খন্দকার ইমাম হোসেন ও নিরোদ বিশ্বাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজাদ শেখ ও সদস্য রাসেল শেখ আদাড়ি।
খান্দারপাড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মন্টু চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ মোঃ ইমারত শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন শেখ, সহসভাপতি বৃন্দাবন বিশ্বাস, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল শেখ, শ্রমিকলীগের সহসভাপতি মোঃ ইমারত খোন্দকার। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন রাকিব, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার ফকির ও সহসভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।
আজ মঙ্গলবার বিকালে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী আশরাফুল ইসলাম টিটো। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কখনো জীবনে কোন রাজনীতির সাখে জড়িত ছিলাম না। আমি ঢাকায় ব্যবসা করি। বর্তমানে আমি জানতে পারি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক পদ দেয়া হয়িছিলো। কিন্তু শারীরিক সমস্যার কারনে কখনো রাজনীতি করা হয়নি। আমার মাও খুবই অসুস্থ। ফলে আমার পক্ষে রাজনীতি করা বা কোন সংগঠনের সাথে থাকা সম্ভব নয়। ফলে আমি স্বেচ্ছাসয় পৌর আওয়ামী লীগের সদস্যপদসহ সকল পদ থেকে পদত্যাগ করছি।
অপরদিকে, দুপুরে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুস সাত্তার শেখ ও মোঃ ইলিয়াস শেখ (ইলি) এবং যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুস সাত্তার শেখ বলেন, ব্যক্তিগত কারণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পদ থেকে পদত্যাগ করছি।
সহ-সভাপতি মোঃ ইলিয়াস শেখ বলেন, আমরা কখনো রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলাম না। আমাদেরকে যে কমিটিতে রাখা হয়েছিল, তা আমাদের জানা ছিল না। তাই আমরা স্বেচ্ছায় পদত্যাগ করছি।
যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম বলেন, আমি নিজেই জানিনা যে যুবলীগে আমাকে কোন কমিটিতে সদস্য করা হয়েছে। তারপরেও আমি রাজনীতি করতে চাই না। তাই উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে টুঙ্গীপাড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে যুবলীগের সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
অপরদিকে, সকালে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন মুকসুদপু উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী। ১৪ জনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে খন্দকার ইমাম হোসেন জানান, মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে আমরা দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামীলীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সংগে আওয়ামীলীগের আর কোন সম্পর্ক নেই।
অন্যদিকে, সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আরো ৯ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। ৯ জনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. বিল্লাল শরীফ। এসময় তিনি বলেনম মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সংগে আওয়ামীলীগের আর কোন সম্পর্ক নেই।
(টিবি/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে
- চিকিৎসা সেবার বাণিজ্যিকীকরণ ও বিপন্ন মানবতার আর্তনাদ
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- চাটমোহরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৩ জন গ্রেফতার
- আইনজীবীর প্রাইভেট কারে পুলিশ আহত, আইনজীবী আটক
- পেশাজীবীরা চরম বিপাকে, অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি
- প্রখ্যাত ঔপন্যাসিক ডা: নীহারঞ্জন ও গৌরী সেনের বাড়ি পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক
- তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দিন কলেজে অফিস সহায়ককে মারধর, হাসপাতালে ভর্তি
- ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলায় আক্রান্ত চার শিশু, বাড়ছে উদ্বেগ
- ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে সাত মাসের শিশু রহিমার মৃত্যু
- সালথায় ৩২০ লিটার তেল জব্দ, যুবককে জরিমানা
- নিউ ইয়র্কে নির্বিচার গুলিতে ৭ মাসের শিশুর মৃত্যু, শোকস্তব্ধ পরিবার
- নিউ ইয়র্কে উইন রোজারিও হত্যা: দুই বছর পরও ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার
- অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের আইনি মর্যাদা পুনর্বহালের নির্দেশ আদালতের
- যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় গর্ভবতী কিশোরীর মৃত্যু, বহিষ্কারের মুখে ভারতীয় নাগরিক
- নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু
- দুর্ভোগে অতিষ্ঠ আমার প্যাচাল
- যুক্তরাষ্ট্রজুড়ে প্রভাব ফেলতে পারে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ
- লোহাগড়ায় রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন দুই ভাই, নিরাপত্তা নিয়ে ঝুঁকি
- নোবেলের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ
- ডিসি গোল্ডকাপ ফুটবল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাঘাইছড়িকে হারালো কাপ্তাই
- দিনাজপুরে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দিন কলেজে অফিস সহায়ককে মারধর, হাসপাতালে ভর্তি
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- পেশাজীবীরা চরম বিপাকে, অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- নিউ ইয়র্কে দুই পুলিশ সদস্যের মৃত্যুতে ডাব্লিউএইচআরডি'র শোক
- প্রখ্যাত ঔপন্যাসিক ডা: নীহারঞ্জন ও গৌরী সেনের বাড়ি পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক
- নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
০২ এপ্রিল ২০২৬
- চাটমোহরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী কারাগারে
- চাটমোহরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম
- মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৩ জন গ্রেফতার
- আইনজীবীর প্রাইভেট কারে পুলিশ আহত, আইনজীবী আটক
- পেশাজীবীরা চরম বিপাকে, অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি
- প্রখ্যাত ঔপন্যাসিক ডা: নীহারঞ্জন ও গৌরী সেনের বাড়ি পরিদর্শন করলেন নড়াইলের জেলা প্রশাসক
- তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- কালীগঞ্জে সরকারি মাহতাবউদ্দিন কলেজে অফিস সহায়ককে মারধর, হাসপাতালে ভর্তি
- ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে সাত মাসের শিশু রহিমার মৃত্যু
- সালথায় ৩২০ লিটার তেল জব্দ, যুবককে জরিমানা
- লোহাগড়ায় রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন দুই ভাই, নিরাপত্তা নিয়ে ঝুঁকি
- ডিসি গোল্ডকাপ ফুটবল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাঘাইছড়িকে হারালো কাপ্তাই
- দিনাজপুরে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন
- কালিগঞ্জে সজিনার ডাল কাটতে বাধা, আহত ২
- নড়াইলে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই
-1.gif)








