মাদারীপুরে শাজাহান খানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেয়া যুবদল নেতার পদ স্থগিত
মাদারীপুর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহণমন্ত্রী ও মাদারীপুর- ২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও তার ভাইদের বাড়িসহ ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেয়ায় ঘটনায় জেলা যুবদল নেতা ফারুক হোসেন বেপারীর পদ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফারুক হোসেন বেপারী মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক পদে ছিলেন। এর আগে সংগঠনবিরোধী কর্মকান্ডের অভিযোগে গত রবিবার (২১ ডিসেম্বর) তাকে ৩ দিনের সময় দিয়ে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন বেপারীর প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হলো। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে গত শনিবার (২০ ডিসেম্বর) মাদারীপুরের বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গ্রুপে আওয়ামী লীগ নেতা শাজাহান খানের বাড়ি ও তার ভাইদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘেরাও করার কর্মসূচির ডাক দেওয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। পরে মাদারীপুর শহরের চাঁনমারি মসজিদের সামনে শাজাহান খানের আলিশান দশ তলা ভবনসহ তার ভাইদের চারটি বাড়ি, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও পেট্রোল পাম্পে কোন ধরণের সহিংসতা যেন না হয় তার জন্য যুবদলের আহ্বায়ক ফারুকের নেতৃত্বে অর্ধশত কর্মী নিয়ে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাহারা দেন। তাদের এ কার্যক্রমের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।
পরে এই ঘটনাটি গত রবিবার কেন্দ্রীয় যুবদলের নজরে আসলে তাৎক্ষণিক ফারুক হোসেন বেপারীকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়। সেই নোটিশে ৩ দিনের মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়। এরপর ব্যাখ্যা শুনে সোমবার রাতে তার সকল পদ স্থগিত করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।
মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন বেপারী বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অভিযোগ দেয়া হয়েছে। আমি দলীয় নেতাকর্মী নিয়ে প্রশাসনকে সহযোগিতা করেছি। কেন্দ্রে মিথ্যা তথ্য দিয়ে আমার সুনাম ক্ষুন্ন করতে একটি পক্ষ এই কার্যক্রমের সাথে জড়িত। আমি দলের স্বার্থে ছিলাম আছি ও থাকবো।
(এএসএ/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক
- সাতক্ষীরার ৬০৯ কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম
- কানাডায় স্কুলে গুলি, নিহত ১০
- পাংশায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর
- পাংশায় ইউএনওর মানবিক ব্যবহারে দখলমুক্ত হলো ফুটপাত
- কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ
- ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম
- নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হওয়ার আশ্বাস সিইসির
- ৩ দিনের জন্য নিষিদ্ধ হলো মোটরসাইকেল চলাচল
- ‘দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর’
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
- ২৩ বছর পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
- নির্বাচনের ছুটিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীর ঢল
- গোলাখালীতে যোগাযোগ, শিক্ষা-স্বাস্থ্য সংকটে ভোটাররা, এখনো যাননি কোনো প্রার্থী
- জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নগরকান্দায় নিরাপত্তা জোরদার
- বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং-এ বায়োডাইজেস্টার স্থাপন
- সোনাতলায় দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
- ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’
- ‘ফরিদপুরে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত’
- নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব'র আত্মপ্রকাশ
- দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ঢাকার কৌশলগত স্বকীয়তার পরীক্ষা
- নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর দ্রুত মোতায়েন সক্ষমতা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
১১ ফেব্রুয়ারি ২০২৬
- সাতক্ষীরার ৬০৯ কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম
- পাংশায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর
- পাংশায় ইউএনওর মানবিক ব্যবহারে দখলমুক্ত হলো ফুটপাত
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
-1.gif)








