কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামে ফসলি জমির 'টপ সয়েল' বা উর্বর উপরের মাটি অবৈধভাবে কেটে বিক্রির ঘটনা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে নির্বিচারে এই কাজ চালিয়ে যাওয়ায় এলাকার কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। কৃষকরা এই অবৈধ মাটিখেকো সিন্ডিকেট বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
আজ বুধবার দুপুরে ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।
আবেদনে কৃষকরা উল্লেখ করেছেন, তারা ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামের মৌজায় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করনে। সম্প্রতি তাদের ফসলি জমির পাশের জমির মালিক মাহাফুজ কোনো প্রকার অনুমতি ছাড়াই অবৈধভাবে গভীর গর্ত করে মাটি বিক্রয় করছেন। ফলে তার জমির লাগোয়া পার্শ্ববর্তী জমিগুলো ভেঙে নিচে চলে যাচ্ছে। সেচের পানিতে বিঘ্নসহ নানাবিধ সমস্যার সৃষ্টি হবে। যা কৃষিকাজের অনুকূল পরিবেশে বাধা সৃষ্টি করবে। কৃষকরা তাদের কৃষি কাজ নির্বিঘ্নে করার জন্য জরুরি ভিত্তিতে এই মাটি কেটে গর্ত সৃষ্টি বন্ধের দাবি জানিয়েছেন।
সরেজমিন ফতেপুর ইউনিয়নের বাউলিয়া মাঠে গিয়ে দেখা যায়, এসকোভেটর মেশিন দিয়ে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। মাটি কাটার ফলে পাশের জমির মালিকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। মাটি কাটা জমিগুলো তাদের জমির তুলনায় অনেক নিচু হয়ে যাচ্ছে। যা জমির স্বাভাবিক আইল ও কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে।
স্থানীয় চাষি মিজানুর রহমান, জুলফিকার আলী ও তামিম হোসেন অভিযোগ করে বলেন, একটি চক্র রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটছে। এতে আমাদের জমিগুলো তাদের কাটা জমির পাশে থাকাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।
এই অবৈধ ব্যবসার সাথে ফতেপুর ইউনিয়নের আশরাফুল ইসলাম, মো. মুন্না, সাগর হোসেন ও মো. রানা নামের কয়েকজন ব্যক্তি জড়িত বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছেন।
ঘটনাস্থলে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের একজন আশরাফুল ইসলাম মাটি কাটার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন। অন্যদিকে, জমির মালিক মাহফুজ হোসেন দাবি করেন, তার জমি উঁচু থাকাতে তিনি মাটি বিক্রি করছেন। তবে সরেজমিনে দেখা যায়, তার জমি আশেপাশের জমির তুলনায় নিচুই।
ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম এই অবৈধ কাজের নিন্দা জানিয়ে বলেন, যারা মাটি কাটছে, তারা কোনো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। আমরা চাই ফসলি জমির মাটি কাটা বন্ধ হোক।
ফসলি জমির টপ সয়েল বা উর্বর মাটি কেটে বিক্রি করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এই বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশের আইনে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত আইন, ২০১৭)। সেখানে ধারা-৪ (১) কৃষি জমি থেকে মাটি উত্তোলন বা অপসারণ নিষিদ্ধ করা হয়েছে। ধারা-৫ কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে শাস্তির বিধান রয়েছে। এই আইনের অধীনে লাইসেন্স ছাড়া বা কৃষি জমি থেকে মাটি কাটলে ২ (দুই) বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ (দশ) লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
ফসলি জমির মাটি কেটে পার্শ্ববর্তী জমির ক্ষতিসাধন (জমির আইন ও সীমানা ক্ষতিগ্রস্ত করা), সেচে বাধা সৃষ্টি করা বা অন্য কোনো জনদুর্ভোগ সৃষ্টি করলে ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারাগুলোতে মামলা দায়ের করা যায়। সেখানে দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪২৭ (ক্ষতিসাধন) এই ধারায় ক্ষতিসাধন বা অনিষ্টের জন্য শাস্তি হতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জমির ক্ষতিপূরণের জন্য দেওয়ানি মামলাও দায়ের করতে পারেন।
এ বিষয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসাইন বলেন, জমির টপ সয়েল বিক্রি করা বা কাটা একটি ফৌজদারি অপরাধ। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে, উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের মাটিখেকোরা হুমকি-ধামকি দিচ্ছে বলেও জানা গেছে। তবে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এই অবৈধ ব্যবসা বন্ধ করতে এবং মাটিখেকো সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর বলে আশ্বাস দিয়েছেন।
(এসএ/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








