ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির
কুড়িগ্রামে শীতবস্ত্র বিতরণ বন্ধ হওয়ায় ছিন্নমূল মানুষের চরম দুর্ভোগ
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : গত ১ সপ্তাহ ধরে কুড়িগ্রামে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে মানুষ কাবু হয়ে পড়েছে। থমকে গেছে মানুষের কাজকর্ম। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন।সন্ধ্যার পর ঘন কুয়াশার চাদরে মুড়ি দেয়ায় পথ-ঘাট কোন কিছুই দেয়া যায় না। ফলে পথচারীরা পড়েন চরম বিপাকে। বিশেষ করে গাড়ী চালকরা পূর্ব অভিজ্ঞতায় গাড়ী চালিয়ে যান। এছাড়া ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা দিন-রাত খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
এদিকে আজ শনিবার সকাল ৬ টায় কুড়িগ্রাম জেলাসহ আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে ঠিকভাবে সূর্যের দেখা নেই এ জনপদে। ফলে কৃষি শ্রমিকরা হাঁড় কাঁপানো ঠান্ডায় জীবিকার তাগিদে কাজ করতে দেখা যায়।
দিনোবাজারের অটোরিক্সা চালক আ. রহিমসহ অনেকে বলেন, হামার এলাকায় গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর কনকনে শীতে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। সন্ধ্যা নামার সাথে সাথে বৃষ্টির মতো কুয়াশা ঝড়া শুরু হয়। সকালে তো দুরের কথা, সারাদিন সূর্যের মুখ দেখা যায় না। ঠান্ডার কারণে যাত্রী তেমন পাওয়া যায় না। ঘর থেকে মানুষ বিশেষ কাজ ছাড়া বের হয় না।
তিস্তার গতিয়াসাম চরেরর ছিন্নমূল মানুষ রহমত আলী, সিরাজুল ইসলাম, আয়শা বেগমসহ অনেকে বলেন, গতবছর এ চরে কিছু কম্বল বিতরণ করা হলেও এবারে এখন পর্যন্ত কেউ আসেনি। তবে ভোট চাওয়ার জন্য মাঝে মাঝে কয়েকজন আসেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ইউএনও স্যার রাত জেগে জেগে শীতার্তদের পাশে গিয়ে শীতবস্ত্র কম্বল দিয়েছেন। কিন্তু সরকারিভাবে ত্রান বিতরণের নিষেধাজ্ঞা প্রজ্ঞাপন আসায় আপাতত বন্ধ রাখা হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহ পর্যন্ত চলমান পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।
(পিএস/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘পাকিস্তানের আভ্যন্তরীন ব্যাপারে ভারতের হস্তক্ষেপ পূর্ব পরিকল্পিত’
- মানুষ
- মুকুটি আর কুকুটি
- কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন বিউবো নিরাপত্তা একাদশ
- গণভোটের রায় বাস্তবায়নে ময়মনসিংহে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
- কানাইপুরের সেই দুই প্রতিপক্ষের মধ্যে আবারও সংঘর্ষ, আহত ৫
- সাতক্ষীরা শহর শিবিরের মাদকবিরোধী সাইকেল র্যালী
- সাতক্ষীরার দু’টি সেরা প্রাথমিক বিদ্যালয়কে ‘বুক শেল্ফ’ প্রদান
- শতাধিক দেবদারু চারায় সাজলো পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ
- ফরিদপুরে ২৬ লাখ টাকার এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কাশিয়ানীতে হিন্দু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ
- গোপালগঞ্জে অনুদান পেলেন প্রান্তিক জনগোষ্ঠির ৪০ জন
- ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে’
- সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
- কাপাসিয়ায় ‘কাঁঠাল’র বাম্পার ফলন, দাম নিয়ে হতাশ কৃষকরা
- নিখোঁজের পরদিন বনে মিললো বৃদ্ধের লাশ, বন্যহাতির আক্রমণে নিহত দাবি
- ঈদগাহ মাঠ নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, দোষীদের গ্রেপ্তার দাবি
- হত্যা ও লুটপাটকারীদের আইনের আওতায় আনতে এমপি হারুনের কঠোর নির্দেশ
- ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
- সংসদকে পাশ কাটিয়ে কোনো চুক্তি না করার আহ্বান বিরোধীদলীয় নেতার
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- মানুষ
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







