ফরিদপুরে এবার আকস্মিকভাবে বন্ধ হলো পূর্ব নির্ধারিত ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে আবহমান বাংলার চিরাচরিত ও স্থানীয় নিজস্ব ঐতিহ্যকে ধারণ করা বহুল প্রতীক্ষিত ও কাঙ্খিত ঘুড়ি উৎসবটি শেষ মুহূর্তে বন্ধ করে দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।
আজ শনিবার পূর্ব নিধারিত এ উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু হঠাৎ প্রশাসনের নির্দেশনায় তা বন্ধ হওয়ার সিদ্ধান্তে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় উৎসবপ্রেমী সাধারণ জনগণসহ এ উৎসবটির আয়োজকেরা।
অপরদিকে, জেলা প্রশাসন বলছে একাধিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জননিরাপত্তা নিশ্চিতের তাগিদেই অনুষ্ঠানটি বন্ধ নয়, সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
হঠাৎ ঘুড়ি উৎসব বন্ধের সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'এটা বন্ধ করা আমাদের কাজ নয়, আমাদের কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। জেলা প্রশাসন থেকে এ উৎসবটি বদ্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।' নিশ্চয়ই জনগণের সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান এসপি নজরুল।
এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যার নিকট জানতে চাইলে উত্তরাধিকার ৭১ নিউজকে তিনি জানান, 'অনুষ্ঠানটি বন্ধ নয়, বরং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আর এটা করা হয়েছে স্থানীয় জনসাধারণের সার্বিক নিরাপত্তার কথা মাথা রেখেই'।
তিনি আরও জানান, 'গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী অংশে নগর বাউল জেমসের সংগীত পরিবেশনের সময় সৃষ্ট বিশৃঙ্খলা, আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং জেলার স্থানীয় জনগণের জননিরাপত্তা সমুন্নত ও স্বাভাবিক রাখতেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।'
ডিসি আরও জানান, যেহেতু এ ঘুড়ি উৎসবটিতে প্রায় লক্ষ মানুষের সমাগম ঘটে, সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তার একটি ঝুঁকি তো থাকেই'। এ সময় তিনি গতকালের জিলা স্কুলে ঘটে যাওয়া অনাঙ্ক্ষিত পরিস্থিতির কথা স্বরণ করিয়ে বলেন, সবার আগে জেলার মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা জরুরি।'
এছাড়া, স্থগিত হওয়া গণমানুষের ঐতিহ্যবাহী এ ঘুড়ি উৎসবটি পরবর্তীতে ঠিক কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে সেটি ঠিক না জানাতে পারলেও, পরে সুবিধাজনক পরিস্থিতিতে এ উৎসবটির অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। সেই সাথে, ফরিদপুরের ঐতিহ্য ধারণ করা এ অনুষ্ঠানটি প্রতি বছরই নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
এর আগে, ফরিদপুরের এবারের ঘুড়ি উৎসবের ব্যাপারে খোঁজ নিতে আয়োজন কমিটির সভাপতি মো. ইমদাদ হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশে আজকের (শনিবার) নির্ধারিত ঘুড়ি উৎসবটি স্থগিত করা হয়েছে। এ সময়, ঘুড়ি উৎসবটি সফল ও উৎসবমুখর করতে আয়োজকদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেও শেষ মুহূর্তে জেলা প্রশাসনের এমন সিদ্ধান্ত অত্যন্তকে হতাশাজনক ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছে আয়োজক কমিটি।
উল্লেখ্য করা যেতে পারে, ফরিদপুরের এ ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবটি স্থানীয়দের চিত্তবিনোদনের জন্য একটি অন্যতম বাৎসরিক ও সম্প্রীতির উৎসব হিসেবে বিবেচিত হয়ে থাকে। এ উৎসবটি স্থানীয়দের জন্য শুধু একটি আয়োজন নয়; এটি গ্রামীণ সংস্কৃতি ও আবহমান বাংলার নিজস্ব ঐতিহ্যকে ধারণ করে থাকে। প্রতিবছর এ উৎসব ঘিরে শিশু-কিশোর, যুবক-যুবতী, আবালবৃদ্ধবনিতা সহ সব বয়সের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। যা জেলার স্থায়ী নাগরিকদের সামাজিক, সংস্কৃতি ও সম্প্রীতির আঞ্চলিক বন্ধনকে আরও অটুট ও সুদৃঢ় করে থাকে। তাই, এমন একটি গণ উৎসব হঠাৎ প্রশাসনিক নির্দেশনায় বন্ধ হয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম সহ পথে-ঘাটে অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। অনেককে আবার প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে আলোচনা ও সমালোচনা করেছেন। কেউ কেউ আবার দেশের বর্তমান পরিস্থিতি ও সময় বিবেচনায় জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জ্ঞাপন করেছেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
(আরআর/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








