দিনাজপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে পারাপারের অভিযোগে ৭ জন আটক
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বিরল সীমান্তে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পারাপারের সময় ৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার বিকেল ৫ টায় গণমাধ্যমে পাঠানো বিজিবির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভোর সাড়ে ৪ টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩১/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, বিরল উপজেলাধীন খেপড়া নামক সীমান্তবর্তী এলাকা থেকে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপার হচ্ছিল ওই ৭ বাংলাদেশী নাগরিক।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আমগাঁও জামুন মশালডাঙ্গি এলাকার সাইফুদ্দিনের ছেলে মো: আলম (২৫), একই গ্রামের লিয়াকত আলীর ছেলে হাবিবুর রহমান (১৮), একই উপজেলার পাঁচঘড়িয়া পিপলডাঙ্গি এলাকার মো: মোস্তফার ছেলে মো: মুনির আলী (২৪), একই গ্রামের মো: আতাউর রহমানের ছেলে মকলেস (২১), ভেটনা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে মো: ওয়াসিম (২০), বনগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে মো: নুর আলী (২০) ও কলেজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন (১৯)।
বিজিবি জানিয়েছে, আটককৃতদের বাংলাদেশী নাগরিকত্ব যাচাই করার পর তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে যে, কাজের সন্ধানে ওই ৭ জন প্রায় ৭ মাস আগে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গমন করেছিল।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে বিজিবি নিরবিচ্ছিন্নভাবে অভিযান কার্যক্রম চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সকলকে অনুরোধ করা হয়েছে।
(এসএএস/এএস/ডিসেম্বর ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের সুখবর
- ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট
- ২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ
- অসুস্থ মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
- আবারও কমলো সোনার দাম
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
১৩ মার্চ ২০২৬
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
-1.gif)








