ঘন কুয়াশায় মেঘনায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহি লঞ্চ
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঢাকা থেকে বরিশালের মুলাদীগামী যাত্রীবাহী এমভি মহারাজ-৭ লঞ্চ মেঘনা নদীতে দুর্ঘটনার কবলে পরেছে। দুর্ঘটনায় লঞ্চের দোতলার বাম পাশের একটি অংশ ক্ষতিগ্রস্থ হয়ে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে।
আজ রবিবার দুপুরের দিকে লঞ্চের স্টাফ জাকির হোসেন খান জানিয়েছেন, ঘণকুয়াশার কারণে এমভি মহারাজ-৭ লঞ্চটি চাঁদপুর পার হয়ে মুলাদীর উদ্দেশ্যে আসার সময় সকাল নয়টার দিকে আলু বাজার নামক এলাকায় মেঘনা নদীতে দুর্ঘটনার কবলে পরে।
লঞ্চের যাত্রী আবু বক্কর ছিদ্দিক জানিয়েছেন, নদীর তীরের কাছাকাছি একটি মালবাহী জাহাজ নোঙর করাছিলো। ঘণকুয়াশার কারণে লঞ্চের চালক সেটি দেখতে না পাওয়ায় স্বজোরে ধাক্কা লাগে।
এতে লঞ্চের দোতলার পাশের প্রায় ৩০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও জানিয়েছেন-দুর্ঘটনায় জিহাদ হোসেন নামের এক শিশু মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। এছাড়া আবুল কালাম, রহমতউল্লাহ, রাসেদ সরদারসহ প্রায় ১০ জন যাত্রী আহত হয়। পরে লঞ্জের দোতলায় থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে নিচ তলায় নিরাপদস্থানে চলে আসে। দুর্ঘটনার পর কিছুক্ষণ বিরতি দিয়ে পুনরায় লঞ্চটি যাত্রা শুরু করে বেলা বারোটার দিকে মুলাদীতে এসে পৌঁছেছে।
লঞ্চের মাস্টার মো. মনিরুজ্জামান জানিয়েছেন, ঘণকুয়াশার কারণে মেঘনার কাছিকাটা এলাকায় রাত দুইটা থেকে এমভি মহারাজ-৭ লঞ্চ নোঙর করাছিলো। সকাল সকাল সাড়ে ছয়টার দিকে মুলাদীর উদ্দেশ্যে রওয়ানা দিলে ছোট একটি কার্গো জাহাজের মাসতুল লঞ্চের মাঝ বরাবর আঘাত করে। এতে লঞ্চের দোতলার দুইটি টেক্সিন ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে ঘণ কুয়াশায় চাঁদপুরের হাইমচর এলাকার মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। একইদিন পৃথকভাবে আরো ১২টি নৌ-যান দুর্ঘটনায় আরো দুইজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
(টিবি/এসপি/ডিসেম্বর ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
০১ মে ২০২৬
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
-1.gif)








