সালথায় আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের অবহিতকরণ ও সচেতনতা সভা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিমিত্ত রেজিস্ট্রেশনের বিষয়ে অবহিতকরণ ও জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খাঁন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সূত্রোক্ত স্মারকের পত্রের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশে অবস্থানরত বাংলাদেশী ভোটার এবং দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা/কর্মচারী ও নির্বাচনে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদেরকে আইটি সাপোর্টের পোস্টাল ব্যালটে ভোট প্রদানের নিমিত্ত রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সময় ধার্য করা হয়েছিল।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ২৭ অনুসারে পোস্টার ব্যালটে ভোট প্রদানের নিমিত্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনি হেফাজতে আটক ব্যক্তি এবং প্রবাসী ভোটারগণের জন্য তফসিল ঘোষণার দিন হতে ১৫ দিনের মধ্যে আবেদনের বিধান রয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের ক্ষেত্রে নিয়োগ প্রাপ্তির পর যথাশীঘ্র সম্ভব রেজিস্ট্রেশনের বিধান রয়েছে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে নিরবচ্ছিন্নভাবে ১৫ দিন রেজিস্ট্রেশন চলমান রাখা সম্ভব হয়নি।
এছাড়া বিপুল সংখ্যক রেজিস্ট্রেশন এর রিয়োয়েন্ট আসলেও তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা সম্ভব হয়নি। সে বিবেচনায় এ রেজিস্ট্রেশন চলমান রাখা প্রয়োজন। অন্যথায়, প্রায় ১৫ লক্ষ সরকারি কর্মচারি, পোলিং পার্সোনেলসহ প্রবাসী ভোটারগণ রেজিস্ট্রেশনের সুযোগ থেকে বঞ্চিত হবে। এমতাবস্থায়, মাননীয় নির্বাচন কমিশন OCV ও ICPV এর আওতাধীন সকল ভোটারকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন এর সুযোগ প্রদানের সিদ্ধান্ত প্রদান করেছেন।
(এএনএইচ/এএস/ডিসেম্বর ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








