চিকিৎসা অবহেলায় বীর প্রতীকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মহান স্বাধীনতা যুদ্ধের বিজয়ের মাসে চিকিৎসা অবহেলায় বীর প্রতীক ও অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট রত্তন আলী শরীফের (৮২) মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, চিকিৎসা অবহেলার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। যেকারণে এ ঘটনায় হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. মাহাবুবুর রহমানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির সদস্যদের আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জনা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে সঠিক কারণ যানা যাবে।
সূত্রমতে, এরপূর্বে শেবাচিম হাসপাতালের পঞ্চম তলার ৫০০৩ নাম্বার কেবিনে ভর্তি বীর প্রতীক রত্তন আলী শরীফ রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। মৃতের সন্তানদের অভিযোগ মৃত্যুর কয়েক ঘন্টা আগ থেকে একাধিকবার কর্তব্যরত চিকিৎসককে ডাকতে গেলেও তারা কেবিনে গিয়ে চিকিৎসা দিতে রাজি হননি। যেকারণে চিকিৎসা অবহেলায় মৃত্যুবরণ করেছেন বীর প্রতীক রত্তন আলী শরীফ।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের বাসিন্দা বীর প্রতীক ও অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট রত্তন আলী শরীফের সন্তান তানজিলা আক্তার ইমু বলেন, গত কয়েকদিন ধরে বাবার ডায়াবেটিক ও প্রেসার নিয়ন্ত্রণহীন হয়ে যায়। এরপর শনিবার বিকেলে বাবাকে শেবাচিম হাসপাতালের ভর্তি করা হয়। ভর্তির পর কেবিনে এসে একজন শিক্ষানবিশ চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যায়।
তিনি আরও বলেন, পরেরদিন রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে একজন চিকিৎসক সেবা দিয়ে যায়। দুপুরে বাবার অক্সিজেন লেভেল কমে যায়। পাশাপাশি ডায়াবেটিক বৃদ্ধি পাওয়ায় অচেতন হয়ে পরেন। তাৎক্ষনিক আমি কর্তব্যরত চিকিৎসকদের ডাকতে রুমে যাই। কিন্তু কর্তব্যরত চিকিৎসক কেবিনে আসতে অনিহা প্রকাশ করে বলেন-রোগীকে ওয়ার্ডে নিয়ে আসতে হবে, নয়তো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতে বলেন। এরপর বাবা আরও অসুস্থ হয়ে পরেন। তখন আবার কর্তব্যরত চিকিৎসককে ডাকতে গেলে আবারও দায়িত্বরত চিকিৎসক আসতে অনিহা প্রকাশ করেন। তারপর কেবিনে গিয়ে দেখতে পাই আমার বাবা মৃত্যুবরণ করেছেন।
মৃত বীর প্রতীকের ছেলে শহিদুল ইসলাম বলেন, আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেও বিনাচিকিৎসায় মারা গেছেন। আমার এ ঘটনায় সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি করছি।
অপরদিকে বীর প্রতীক রত্তন আলী শরীফের মৃত্যুর খবর পেয়ে রবিবার দিবাগত রাতে “ইউএনও বাবুগঞ্জ” নামের ফেসবুক আইডি থেকে একটি আবেগঘণ স্ট্যাটাস দিয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানবিক নির্বাহী অফিসার আসমা উল হুসনা। মুহুর্তের মধ্যে তার সেই স্ট্যাটাস ভাইরাল হয়ে যায়।
(টিবি/এসপি/ডিসেম্বর ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
০১ মে ২০২৬
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
-1.gif)








