ফরিদপুরে নির্বাচনী উত্তাপ, চার আসনে ৩৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
দিলীপ চন্দ, ফরিদপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে ঘিরে ফরিদপুর জেলায় শুরু হয়েছে নির্বাচনী লড়াই। জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ জেলায় মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও নির্ধারিত সময়ের মধ্যে ৩৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। চারটি আসনেই স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে।
ফরিদপুর-০১ (সংসদীয় আসন নং–২১১)
এই আসনে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও দাখিল করেছেন ১৫ জন। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও জাতীয় পার্টি থেকে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় ঐক্যফ্রন্ট, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি ও বাংলাদেশ কংগ্রেস থেকে একজন করে প্রার্থী রয়েছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ৭ জন।
ফরিদপুর-০২ (সংসদীয় আসন নং–২১২)
এই আসনে ৮ জন মনোনয়নপত্র উত্তোলন করে ৭ জন দাখিল করেছেন। বিএনপি ও গণঅধিকার পরিষদ থেকে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দেন। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামি আন্দোলন বাংলাদেশ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এবং বাংলাদেশ কংগ্রেস থেকে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ফরিদপুর-০৩ (সংসদীয় আসন নং–২১৩)
এই আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন এবং সবাই মনোনয়ন দাখিল করেছেন। বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে একজন করে প্রার্থী রয়েছেন। অন্যদিকে ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এ ছাড়া একজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।
ফরিদপুর-০৪ (সংসদীয় আসন নং–২১৪)
এই আসনে ১২ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও দাখিল করেছেন ৮ জন। বিএনপি ও জাতীয় পার্টি থেকে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে একজন করে প্রার্থী রয়েছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
(ডিসি/এএস/ডিসেম্বর ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








