সালথায় হাড় কাঁপানো শীতে নাজেহাল জনজীবন
আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথায় হাড় কাঁপানো শীতে নাজেহাল জনজীবন। তিনদিন ধরে নেই সূর্যের দেখা। শীত ও কুয়াশার হিমেল হাওয়ায় জমে থাকা অতিরিক্ত আর্দ্রতা মানুষকে কাঁপিয়ে দিচ্ছে। এই তীব্র শীতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় সকল শ্রেনী পেশার মানুষ। গত ৫ দিন আগে থেকে ১০ দিনের শীত ও ঠান্ডা পড়ার সম্ভাবনার বিষয়ে জানিয়েছিলো আবহাওয়া অফিস।
আজ মঙ্গলবার ফরিদপুর আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।
এর আগে, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালকের চেয়ে আজ তাপমাত্রা অনেক কম। তারও আগের দিন রোববার ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ধারাবাহিকভাবে তাপমাত্রা কমতে থাকায় শীতের তীব্রতা বেড়েই চলছে।
সালথা বাজার ব্যবসায়ী বিপুল সাহা বলেন, সকালে দোকান খুলতেই ঠান্ডায় হাত-পা জমে যাচ্ছে। সারাদিন একই অবস্থা থাকায় লোকজনও খুব একটা বের হয় না। এতে ব্যবসার উপর প্রভাব পড়ছে।
কৃষক আমজাদ হোসেন বলরন, বাড়ি থেকে বের হয়ে কৃষি কাজের জন্য মাঠে গেলেই মনে হয় বরফের বাতাস লাগছে গায়ে। আজ তিনদিন ধরে সুর্য্য ওঠে না। শীত বেশি পড়ায় কৃষি কাজেও ব্যাঘাত ঘটছে।
ভ্যান চালক মোকলেছুর রহমান বলেন, শীত বেশি পড়ায় রোডে যাত্রী নেই। কামাই কমে গেছে। লোকজন ঠান্ডায় বের হচ্ছে না। তারপরও মোটা কাপড় পরে ভ্যান নিয়ে বের হতে হয়েছে।
ফরিদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, ফরিদপুরে মঙ্গলবার ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে। গতকাল যেটি ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, উত্তর দিক থেকে আসা শীতল বাতাস এবং আকাশে মেঘ থাকার কারণে কুয়াশার ঘনত্ব বেড়েছে। এ কারণে টানা কয়েকদিন সূর্যের দেখা মিলছে না। আগামী এক থেকে দুইদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে এরপর আকাশ আংশিক পরিষ্কার হলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
(এএন/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








