সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরে শোকের ছায়া
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের মেয়ে বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরে নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে বিএনপির চেয়ারপারসনকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা। সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে পড়েছে শোক।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা-ইউনিয়ন থেকে নেতাকর্মীরা শহরের গনেশতলা বিএনপির জেলা দলীয় কার্যালয় এবং শহরের বালুবাড়ীস্থ খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে আসতে শুরু করেন। প্রিয় নেত্রীর বিদায়ে ছিলো তাদের চোখ অশ্রুসিক্ত।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল জানান, আমাদের দিনাজপুরের মেয়ে বিএরপির চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া আমরা কিছুই বুঝি না। তাকে দিনাজপুর- ৩ (সদর) আসনে প্রার্থী ঘোষণার পর মাত্র কয়েকদিন আগেই আমরা কয়েকজন জেলার নেতা তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম। তার শিশুসুলভ অমায়িক আচরণ আমাদের মোহিত করেছিল। আমরা দিনাজপুরের মানুষ প্রথম বারের মতো তাকে প্রার্থী হিসেবে পেয়ে নির্বাচিত করার জন্য মুখিয়ে ছিলাম। ছুটে চলেছিলাম, প্রত্যন্ত অঞ্চলে তাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য। কিন্তু আমদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। জাতির এই বড় ক্লান্তিলগ্নে তার খুবই প্রয়োজন ছিল। কিন্তু এই প্রয়োজনের সময়ে তাকে হারালাম। তবে এই দেশ ও জাতি যতদিন থাকবে, ততদিন মানুষ তাকে মনে রাখবেন। তিনি দেশনেত্রী হয়েই থাকবেন।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি জানান, গৃহবধূ থেকে রাজনীতিতে এসে দিনাজপুরের মেয়ে বেগম খালেদা জিয়া জিয়া শুধু দেশে নয়, বহির্বিশ্বেও স্থান করে নিয়েছেন। দেশে যখনই কোনো সংকট তৈরি হয়েছে তখনই তিনি দেশের নেতৃত্ব দিয়েছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটা আমাদের জন্য অনেক অহংকার এবং গৌরবের। আমরা তাকে সম্মান করেছি। এমন নেতা আর জন্মাবে না। রাজনীতির অঙ্গনে আমরা আজ একজন অভিভাবক হারালাম।
যেভাবে বেড়ে ওঠেন বেগম খালেদা জিয়া
ইস্কান্দর মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ব্যবসার সুবাদে পরিবার নিয়ে দিনাজপুরে আসেন। প্রথমে দিনাজপুর শহরের মুদিপাড়ায় একটি বাড়িতে বসবাস শুরু করেন তিনি। খালেদার মায়ের নাম বেগম তৈয়বা মজুমদা। বেগম খালেদা জিয়ার জন্ম নাম খালেদা খানম পুতুল। ১৫ আগস্ট ১৯৪৬ সালে দিনাজপুরে জন্মগ্রহণ তিনি। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তৃতীয়। পরে তারা শহরের বালুবাড়ী শহীদ মিনার মোড়ে তৈয়বা ভিলায় স্থায়ীভাবে বসবাস করেন। বাড়িটি বর্তমানে একটি বেসরকারি হাসপাতাল এন্ড ক্লিনিককে ভাড়া দেওয়া রয়েছে বাবা, মা ও বড় বোনের কবর রয়েছে দিনাজপুর শহরের উপকন্ঠ ফরিদপুর গোরস্থানে।
বেগম খালেদা পাঁচ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। একই বছর জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয়। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তিনি স্বামীর সঙ্গে পশ্চিম পাকিস্তানে বসবাসের পূর্বে ১৯৬৫ সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে (বর্তমানে দিনাজপুর সরকারি কলেজ) পড়াশোনা করেন।
প্রথম প্রার্থী দিনাজপুরে
দিনাজপুর শহরে খালেদা জিয়ার জন্ম ও শৈশবের বেড়ে ওঠা হলেও রাজনৈতিক জীবনে তিনি কখনো দিনাজপুরের কোন আসনে প্রার্থী ছিলেন না। সদর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর- ৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তার বড় বোন খুরশীদ জাহান হক চকলেট।
এই প্রথম তিনি নিজের জন্মস্থানে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন খালেদা জিয়া। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর- ৩ (সদর) আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র গত ২৮ ডিসেম্বর জমা দিয়েছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। তাকে নির্বাচিত করার জন্য অধীর আগ্রহে থাকা দিনাজপুর বাসীর স্বপ্ন শুধুই স্বপ্ন রয়ে গেল। তাকে পেলোনা আর জনপ্রতিনিধি হিসেবে।
(এসএস/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাসের সুখবর
- ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট
- ২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ
- অসুস্থ মির্জা আব্বাস, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
- আবারও কমলো সোনার দাম
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
১৩ মার্চ ২০২৬
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষ, বর–কনেসহ নিহত ১৪
-1.gif)








