টাঙ্গাইলে ৪টি আসনে ৯ জনের মনোনয়ন বাতিল
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে ৮৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন ৬৫ প্রার্থী। এর মধ্যে ৪টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার প্রথমদিন দুই দফায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই শেষে বিভিন্ন কারণে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৯ জনের মনোনয়ন বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- টাঙ্গাইল-১ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারুন অর রশীদ, টাঙ্গাইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনোয়ার হোসেন সাগর, টাঙ্গাইল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়া। টাঙ্গাইল- ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিঞা এবং স্বতন্ত্র প্রার্থী ডা. শাহ আলম তালুকদার।
এছাড়া জাতীয় পার্টির প্রার্থী লিয়াত আলীর মনোনয়নপত্র অমীমাংসিত রাখা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল-১ আসনে ৭ প্রার্থীর মধ্যে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া সরকারি কলেজ থেকে অবসরে যাওয়ার ৩ বছর পূর্ণ না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলীর এবং মনোনয়নপত্র আয় ব্যয়ের সত্যায়িত কপি জমা না দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হারুন অর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
টাঙ্গাইল-২ আসনে ৫ প্রার্থীর মধ্যে ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মনোয়ার হোসেন সাগরের মনোনয়নপত্র আয় ব্যয়ের সত্যায়িত কপি জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া টাঙ্গাইল-৩ আসনে ৭ প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার এবং স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়ার এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলা নির্বাচন জানায়, টাঙ্গাইল-৪ আসনে ৭ প্রার্থীর মধ্যে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আলী আমজাদ হোসেনের সর্বশেষ আয়কর রিটার্ন দাখিল না করায় এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালি মিঞা ও ডা. শাহ আলম তালুকদারের এক শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী লিয়াত আলীর মনোনয়নপত্র অমীমাংসিত রাখা হয়েছে।
জানা যায়, আগামীকাল শনিবার টাঙ্গাইল-৫, ৬, ৭ ও ৮ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়। তবে প্রার্থীরা কমিশনে আপিল করতে পারবেন।
(এসএম/এসপি/জানুয়ারি ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








